বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাবেক এমপি হাবিবের কারামুক্তিতে কলারোয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল

এম আর রোহান: ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে চার বছর ধরে কারান্তরীন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি, সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব দীর্ঘদিন পর কারামুক্ত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে কলারোয়া ছাত্রদল।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর বের হওয়া মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাজালাল আহমেদ সাজু, যুগ্ম আহ্বায়ক রাব্বি, আকিফুর রহমান আকিব, কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কাইফুর রহমান সৈকত, যুগ্ম আহ্বায়ক ফয়সাল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান রোহান, ছাত্রদল নেতা আবির হোসেনসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

পরে উপজেলা পরিষদ গেটের সামনে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাজালাল আহমেদ সাজু।

এদিকে, পৌরসভার গোপীনাথপুরে ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে আনন্দ মিছিল বের হয়। এতে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার মিথ্যা মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ কারাভোগের পর জামিনে মুক্ত হন সাতক্ষীরা-১, (তালা-কলারোয়া) আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। উচ্চ আদালত থেকে জামিনের আদেশ পাওয়ার পর মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

এর আগে সোমবার (২ সেপ্টেম্বর) বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের পৃথক তিনটি জামিননামা সম্পাদন করেন সাতক্ষীরা জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ। গত ২৭ আগস্ট দুপুরে উচ্চ আদালতের ১১ নম্বর বেঞ্চ থেকে ওই মামলায় তিনিসহ কারাগারে থাকা বিএনপির সব নেতাকর্মীকে জামিন দেওয়া হয়।

এদিকে, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের কারমুক্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের খবর পাওয়া গেছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা