রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে একই পাড়ায় এক মাসে ১০টি বাড়িতে দু:সাহসিক চুরি!

নড়াইল শহরের একই পাড়ায় গত এক মাসে ১০টি বাড়িতে দু:সাহসিক চুরি সংগঠিত হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে শহরের আলাদাতপুর এলাকায় সদর থানার দেড়’শ মিটার পূর্বে ১টি অফিস এবং দু’টি বাড়িতে চুরি সংঘটিত হয়। দুবৃত্তরা এ সময় বেসরকারি সংস্থা ‘তথ্য আপা’ অফিসের ২টি ল্যাপটপ, অফিসের এক কর্মকর্তা সাবিহা আক্তার পিংকির নিজস্ব প্রায় ৪০ হাজার টাকা, অপর দু’ভাড়াটিয়া আইরিন সুলতানা ও লিয়াকত হোসেনের স্বর্ণালংকার, নগদ অর্থ ও বিক্রির জন্য ত্রিপিচসহ সর্বমোট ৪ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।

বাড়ির মালিক শিউলী বেগম জানান, বৃহস্পতিবার (১৭ মার্চ) গভীর রাতে দুবৃত্তরা প্রথমে তার বাড়ির কার্নিশ বেয়ে দোতলায় উঠে রান্না ঘরের টিন কেটে এবং কয়েকটি ইট ভেঙ্গে ফ্লাটে প্রবেশ করে। পরে নীচতলা এবং দ্বিতল ভবনের ৩টি ফ্লাটের বিভিন্ন কক্ষের তালা ভেঙ্গে এসব কক্ষে পবেশ করে টাকা-পয়সা ও বিভিন্ন মালামাল নিয়ে যায়। এ সময় অফিস এবং বাড়িতে কেউ ছিল না।

উল্লেখ্য, এর আগে ১ মাসর মধ্যে পূর্বে চুরি হওয়া এই ফ্লাটের কয়েকটি ফ্লাট উত্তর-পূর্বে পল্লী দারিদ্র বিমোচন অফিসসহ ৭টি বাড়িতে চুরি সংঘটিত হয়েছে।

এ ব্যাপারে নড়াইল সরদ থানার ওসি শওকত কবীর এসব চুরি সংঘটিত হবার কথা স্বীকার করে বলেন, আমরা চেষ্টা করছি এসব দুর্বৃত্তদের ধরতে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী