বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে গৃহবধুকে মারপিটের অভিযোগ ।। হাসপাতালে ভর্তি

নড়াইলের লোহাগড়ায় একজন গৃহবধুকে বেধড়ক মারপিট করে বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার দুপুরে ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে। ওই গৃহবধু লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহত বধু অজিফা বেগম (৪০) কুমারডাঙ্গা গ্রামের চুন্নু শেখের স্ত্রী।

তিনি জানান, গত ২৪ অক্টোবর দুপুরে একই গ্রামের মুসা শেখের ছেলে ইমদাদুলের ছাগলে অজিফার জমির ক্ষেতের ধান খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এর জের ধরে পরের দিন ইমদাদুলের নেতৃত্বে তার ভাই জাকির, ছেলে রিয়াজ ও আমির শেখের ছেলে হ্নদয়সহ ৮ থেকে ১০জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার বসতবাড়িতে হামলা চালিয়ে বেধড়ক মারপিট ও ভাংচুর করে নগদ টাকা ও মূল্যবান জিনিষপত্র লুট করে। স্থানীয়রা মূমুর্ষ অবস্থায় অজিফাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় তার স্বামী চুন্নু শেখ লোহাগড়া থানায় মামলা করতে গেলে ওসি তার স্বামীকে আটকিয়ে ভয়ভীতি দিয়ে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে মিমাংসার পরামর্শ দেয়।

বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় অজিফা বেগম মহিলা ওয়ার্ডের এক নম্বর সিটে শুয়ে যন্ত্রনায় কাতরাচ্ছে।

তিনি কান্না জড়িত কন্ঠে সাংবাদিকদের বলেন, আমরা গরীব মানুষ, তাই বিচার নাই। লোহাগড়া থানার সিআই (ওসি) সাব মামলা না নিয়ে উল্টো তার স্বামীকে আকটাইছেলো। পরে সাদা কাগজে সই নিয়ে ছাড়ছে।

তিনি আরও বলেন, গত ৬ আগষ্ট ইমদাদুলসহ তার গুন্ডারা তাকে মারপিট করে। ওই ঘটনায় তিনি লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগটি এএসআই পদমর্যাদার একজন পুলিশ অফিসার তদন্ত করলেও অজ্ঞাত কারনে আলোর মুখ দেখেনি।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শরীফ সাহাবুর রহমান জানান, অজিফা বেগম হাসপাতালে ভর্তি রয়েছে। তার মাথায় দুই সেন্টিমিটার দৈর্ঘ্য ও এক সেন্টিমিটার প্রসস্থ ক্ষত এবং গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। তবে এখন তিনি শংকামুক্ত।

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, এ বিষয়ে তিনি কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নিবেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক