শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে ছাত্রলীগের দুই গ্রুপের সমাবেশে ১৪৪ ধারা জারি

নড়াইলের কালিয়া উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপ মঙ্গলবার একই সময়ে একই স্থানে পাল্টাপাল্টি আনন্দ মিছিল এবং র‌্যালি ও সমাবেশ আয়োজনের ঘোষণা দেয়ায় কালিয়া পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ আদেশ বলবত থাকে বলে জানিয়েছে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা।

তিনি জানান, কালিয়া পৌরসভা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব সভা-সমাবেশ ও আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ করা হয়।

জানা গেছে, গেলো ২২ অক্টোবর এফএম সোহাগকে সভাপতি ও রাইসুল ইসলাম পান্নুকে সাধারণ সম্পাদক করে কালিয়া উপজেলা এবং এমএম তানভিরুল ইসলামকে সভাপতি ও প্রশান্ত কুমার দাশকে সাধারণ সম্পাদক করে কালিয়া পৌর শাখা ছাত্রলীগের এক বছর মেয়াদী কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ।
এ কমিটি ঘোষণার পরের দিন সন্ধ্যায় স্থানীয় এমপি সমর্থিত গ্রুপ মো. ইয়ামিন বিশ্বাসকে কালিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও মো.মহিবুল ইসলাম অনিককে সাধারণ সম্পাদক এবং নিয়ামত হোসেন প্রান্তকে কালিয়া পৌর ছাত্রলীগের সভাপতি ও রাইসুল ইসলাম হৃদয়কে সাধারণ সম্পাদক করে পাল্টা কমিটি ঘোষণা দেয়।

দুই কমিটি নিজ নিজ নেতা-কর্মীদের নিয়ে একই সময়ে কালিয়া শহরে আনন্দ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়ায় এ নিয়ে দুই পক্ষের গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিলো।

এ কারণে স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কালিয়া পৌরসভা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে মঙ্গলবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল প্রকার সভা-সমাবেশ ও আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার