বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে জমি-জমা সংক্রান্ত বিরোধ, ভাতিজার হাতে চাচা খুন

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার উত্তর ডুমুরিয়া গ্রামে পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার ছোড়া সড়কির কোপে চাচা আব্দুল জলিল মুন্সী (৫২) নিহত হয়েছেন।

শনিবার দিনগত রাত ৯টার দিকে এ খুনের ঘটনা ঘটে। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোখসানা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত আব্দুল জলিল মুন্সী উত্তর ডুমুরিয়া গ্রামের কালা মুন্সীর ছেলে।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে নড়াগাতি থানার উত্তর ডুমুরিয়া গ্রামের আব্দুল জলিল মুন্সীর সঙ্গে আইনাল মুন্সীর সংঘাত চলে আসছিল। এর জের ধরে শনিবার দিনগত রাত ৯টার দিকে আইনাল মুন্সী দেশীয় ধারালো অস্ত্র সড়কি দিয়ে আব্দুল জলিল মুন্সীকে কোপ দিলে তিনি গুরুতর জখম হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোখসানা খানম আরো জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা
হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

একই রকম সংবাদ সমূহ

খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বেসরকারিবিস্তারিত পড়ুন

খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

খুলনায় ইউনিয়ন পরিষদ পরিচালনা ব্যবস্থা, জলবায়ু সহনশীলতা, পানি সম্পদ ও কঠিন বর্জ্যবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ
  • প্রতিষ্ঠার ৬ বছরেও চালু হয়নি শিক্ষা কার্যক্রম, অনিশ্চয়তায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়
  • ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!
  • খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা
  • খুলনায় ১২.৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির
  • হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’