সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে জমিজমা বিরোধে হামলায় আহত ব্যক্তির মৃত্যু

নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশীর হামলায় আহত মফিজুর মোল্যা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চার দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

মফিজুর ফুলবাড়িয়া গ্রামের জব্বার মোল্যার ছেলে। তিনি পেশায় ছিলেন কৃষক।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া গ্রামের মফিজুর মোল্যাসহ তার পরিবারের সদস্যদের সঙ্গে প্রতিবেশী মামুন শেখের পরিবারের মধ্যে জমিজমা সংক্রান্ত ঘটনায় বিরোধ চলে আসছিল।

কৃষক মফিজুরের ধানক্ষেতে প্রতিবেশী মামুন শেখের মেহগনি গাছের ডাল-পালায় ছায়া পড়ায় গত ১৮ আগস্ট সকালে মফিজুর মোল্যা গাছের ডাল কেটে দেন।

এ ঘটনায় মামুনসহ তার লোকজন মফিজুরের ওপর হামলা চায়। এ সময় মফিজুরের ভাইসহ পরিবারের সদস্যরা এগিয়ে আসলে তাদের ওপরও হামলা চালানো হয়। এ ঘটনায় একই পরিবারের নারীসহ ৭ জন আহত হন। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে মফিজুর মোল্যার অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত আছে।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?