রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে নৌকাডুবে নিখোঁজ- ১, আহত- ২ জন

নড়াইলের লোহাগড়ার নবগঙ্গা নদীতে বালুবাহী ভলগেটের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় একজন জেলে নিখোঁজ ও অপর দুই জন আহত হয়েছেন। নিখোঁজ রাধাকান্ত দাসের সন্ধানে রোববার সকাল থেকে ফায়ার সার্ভিসের ৫ সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১১ টার দিকে লোহাগড়া উপজেলার নবগঙ্গা নদীর কা নপুর এলাকায় একটি বালুবাহী ভলগেট একটি মাছ ধরার ডিঙ্গি নৌকাকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা কলাগাছী গ্রামের জেলে গৌতম দাস (৫০), তার ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাগর দাস (২৫) আঘাত প্রাপ্ত হয়ে সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও রাধাকান্ত দাস (৫৫) এখনো নিখোঁজ রয়েছেন। গুরুতর আহত সাগর দাসকে রাতে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রোববার সকালে খুলনার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া ফায়ার সার্ভিসের টিম লিডার মাসুদ রানা জানান, নিখোঁজ রাধা কান্ত দাসের সন্ধানে খুলনা থেকে আগত পাঁচ সদস্য বিশিষ্ট একটি ডুবুরি দল রবিবার সকাল থেকে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

তবে এ রিপোর্ট (রবিবার বিকাল ৩ টা পর্যন্ত) লেখা পর্যন্ত নিখোঁজ জেলের কোন সন্ধান মেলেনি। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বালুবাহী ভলগেটটি আটকের চেষ্টা চলছে ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা

হাবিবুল্লাহ বাহার, সাতক্ষীরা: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু, সাতক্ষীরা রেলপথবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়
  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট