শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে পল্লীতে কলেজ শিক্ষক অরুণ রায় হত্যায় কারো নাম উল্লেখ না করে মামলা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) খুলনার উপ-পরিচালক নিভা রাণী পাঠকের স্বামী বেসরকারী কলেজের শিক্ষক (অবঃ) অরুণ রায় (৭২)নিহতের ঘ’টনায় নড়াইল সদর থানায় মামলা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১১টায় নিহতের স্ত্রী নিভা রাণী পাঠক বাদি হয়ে এ মামলা দায়ের করেন। আসামি অজ্ঞাত।

তবে এ ঘটনায় বাড়ির ৩ জন পুরনো ও বর্তমান কেয়ার টেকার ব্যনাহাটি গ্রামের বিপুল বিশ্বাস, বিধান রায় ও অরবিন্দু দাস ও ১জন ভ্যানচালক অমরেশ রায় এবং নিহতের এক আত্মীয় রজত পাঠককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এদিকে ঘ’টনার তিন দিনেও হত্যার কোনো জট খোলেনি।

মামলার বাদি নিভা রাণী পাঠক জানিয়েছেন, কারো নাম উল্লেখ না করেই মামলা হয়েছে। শুনেছি জমিজমা নিয়ে শরিকদের সাথে ঝামেলা ছিল। কাদের সাথে ছিল বা কোনো মামলা ছিল কিনা তাও বলতে পারব না। তিনি আরও বলেন, আমার স্বামী একজন নিরীহ লোক, এলাকায় তার কোন শ’ত্রু থাকতে পারে না। যারাই হ’ত্যা করুক তিনি এর সু’ষ্ঠু বিচার দাবি করেন।

অরুণ রায়ের পূত্র ইঞ্জিনিয়ার ইন্দ্রোজিত রায় জানান, আমরা বুঝতে পারছি না কিভাবে এমনটি হলো। সিন্দুকের চাবি এখনও পাওয়া যায়নি। পুলিশ সবার উপস্থিতিতে সিন্দুক খুলে দেখা যায় সিন্দুকে রাখা প্রায় ২লাখ টাকা, অলংকার এবং জমির কাগজপত্র সব কিছুই ঠিকঠাক ছিল। এছাড়া বাড়ির কোনো কিছু খোয়া যায়নি।

এ মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এস আই শিমুল কুমার দাস বলেন, আটক ৫ জনের কাছ থেকে এখনও পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। সবাইকে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি আরও বলেন, সিন্দুকের চাবিসহ বাড়ির অন্যান্য চাবি ছড়ার মধ্যে ছিল। ছড়াটি এখনও পাওয়া যায়নি।

জানা গেছে, মাউশির উপ-পরিচালক নিভা রাণী পাঠক, তার দুসন্তান প্রকৌশলী ইন্দ্রোজিৎ রায় এবং এক মেয়ে চিকিৎসক ইন্দিরা রায় চাকরির সুবাদে জেলার বাইরে অবস্থান করেন। গ্রামের বাড়ি সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের ব্যানাহাটি গ্রামে নিভা রাণীর স্বামী অরুণ রায় একা থাকতেন।

শুক্রবার (২৩ অক্টোবর) সারাদিন অরুণ রায়ের সাথে পরিবারের সদস্যরা মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ পান। পরে সন্ধ্যার পর নীভা রাণী ও ছেলে ইন্দ্রোজিৎ খুলনা থেকে বাড়িতে এসে ক্লপসি’পল গেট বন্ধ পেয়ে মই বেয়ে দ্বিতল ভবনের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখেন অরুণ রায়কে হত্যা করা অবঃস্থায় দেখতে পায়।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার