মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে প্রেমিকের সঙ্গে অভিমানে কলেজছাত্রী বন্যা রায়’র আত্মহত্যা

নড়াইলে প্রেমিক ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করায় কলেজছাত্রী বন্যা রায়’র আত্মহত্যা। নড়াইলে ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ায় প্রেমিকের সঙ্গে অভিমান করে এক এইচএসসি পরীক্ষার্থী (১৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, বুধবার (১৯ অক্টোবর) বিকালে নড়াইল শহরের রূপগঞ্জ বাজারের স্বর্ণপট্টির নিজ বাসায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) তার ময়নাতদন্ত সম্পন্ন করে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
নিহত কলেজছাত্রী বন্যা রায় নড়াইল ভিক্টোরিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং শহরের রূপগঞ্জ বাজারের রায় জুয়েলার্সের কর্ণধার স্বর্ণ ব্যবসায়ী বিমানেশ রায়ের কন্যা।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বন্যা রায় সদরের কলোড়া ইউনিয়নের মুশুড়ী গ্রামের খালার বাড়ি থেকে সপরিবারে বেড়ানো শেষে বাবার সঙ্গে শহরের স্বর্ণপট্টির নিজ বাসায় ফিরে আসে। এরপর বাবা তার ব্যবসায়িক কাজে ব্যস্ত হয়ে পড়েন। এ সুযোগে ফাঁকা বাসায় একলা মেয়েটি গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

হঠাৎ বিকালে মা মেয়েটির খালার বাড়ি থেকে ফিরে এসে ডাকাডাকি করে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে তাকে ঝুলতে দেখে। এরপর পরিবারের লোকজন উদ্ধার করে তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু-বান্ধবী সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষার্থী বন্যা রায়ের (১৮) একটি সমবয়সী একটি ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমিক ছেলেটি তার ফ্রেন্ড লিস্ট থেকে মেয়েটির ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দেয়। এতে অভিমান করে সে আত্মহত্যা করছে বলে তাদের ধারণা।

তবে নিহতের বাবা বিমানেশ রায় বলেন, আমার মেয়ে আগামী ৬ নভেম্বর থেকে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার পরীক্ষার্থী ছিল। সে কী কারণে আত্মহত্যা করেছ, সেটা আমরা জানতে পারিনি। বেঁচে থাকাকালীন সে আমাদের কারোর সঙ্গে কোনো বিষয়ে শেয়ারও করেনি।

এ প্রসঙ্গে সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, লাশ উদ্ধার করে বুধবার রাতে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণ করে দেওয়া অগণতান্ত্রিক : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কেউ কেউ বলেছেন- প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণবিস্তারিত পড়ুন

ডব্লিউএসইউপি (WSUP) বাংলাদেশ এর নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলারোয়ায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

  • মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান