নড়াইলে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ১


নড়াইলে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে নড়াইল সদর থানার মালিবাগ সুলতান ব্রিজ এলাকা থেকে মো. হাসান শেখ (৩৩) নামে ওই যুবক কে ইয়াবাসহ আটক করে পুলিশ। গ্রেফতার কৃত হাসান জেলার লোহাগড়া উপজেলার কুচিয়াবাড়ি গ্রামের রুস্তম শেখের ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার সকালে গোয়েন্দা পুলিশের উপ-পরির্দশক (এসআই) মো. আলী হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ নড়াইল সদর থানার মালিবাগ সুলতান ব্রিজের মধ্যবর্তী স্থানে অভিযান চালায়। এসময় মহাসড়কের উপর থেকে মো. হাসান শেখকে (১২৩৬) পিস ইয়াবা সহ আটক করেন।
নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরির্দশক (এসআই) মো. আলী হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে ইয়াবাসহ একজন কে আটক করেছি। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত
নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪
নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন


