বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে মাদ্রাসায় পঁচা-বাসি খাবার খেয়ে ৮ শিশু শিক্ষার্থী হাসপাতালে

নড়াইলের বরাশুলা কওমী মাদ্রাসায় পঁচা-বাসি খাবার খেয়ে ও খাদ্যে বিষক্রিয়ায় ৮ শিশু শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার লিল্লাহ্বোর্ডিং এ রাতের নষ্ট খাবার খেয়ে শিক্ষার্থীদের বিষক্রিয়া হয়েছে অভিযোগ ভূক্তভোগীদের।

২২ আগস্ট (শনিবার) সকালে শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করে বরাশুলা কওমী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান বলেন, অসুস্থ ৮ শিশুকে ২১ আগস্ট (শুক্রবার) রাতে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভূক্তভোগীরা জানায়, রাত ১০টার দিকে তাদের পঁচা ভাত, ডাল ও সবজি খেতে দেয়া হয়। খাবার অনুপোযোগি হওয়া সত্বেও বাধ্য হয়েই তারা এ দূর্গন্ধযুক্ত খাবার খেয়ে একে একে ৮জন শিশু অসুস্থ হয়ে পড়ে।

এই পঁচা-বাসি খাবারের জন্যও শিক্ষার্থীদের মাসোয়ারা টাকা দিতে হয় মাদ্রাসায়। তাদের সবারই পেটে ব্যথার এক পর্যায়ে বমি শুরু হয়। এ অবস্থায় কর্তৃপক্ষ খবর পেয়ে অসুস্থ শিক্ষার্থীদের সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করে নেন।
তবে তাদের অবস্থা শনিবার দুপুর নাগাদ আশংকামুক্ত বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা: মশিউর রহমান বাবু।

মাদ্রাসা কর্তৃপক্ষ অবশ্য পঁচা খাবার পরিবেশনের কথা অস্বীকার করে বলেন, গতকাল রাতের খাবরের পর ঐ শিক্ষার্থীদের দু’একজন বমি করে তার দেখা দেখি মোট ৮ জন শিশু শিক্ষার্থী একবার করে বমি করলে আমরা তাদের সদর হাসপাতালে নিয়ে আসি। আজ (শনিবার) সকালে চিকিৎসক রাউন্ডে আসলে আট জনের মধ্যে একজন বাদে বাকী সবাইকে ছাড়পত্র দিয়ে দেয়।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক