শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘নড়াইলের জামাইবাবু’ ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মূখার্জি স্মৃতিচারণ সভা

নড়াইলের জামাইবাবু হিসেবে খ্যাত ভারতের সাবেক রাষ্ট্রপতি, ভারতরত খ্যাত প্রণব মূখার্জি স্মরণে নড়াইলের তুলারামপুরে শুক্রবার দিনব্যাপী তাঁর কর্মময় জীবনের স্মৃতিচারণসভা অনুষ্ঠিত
হয়েছে।

প্রণব মূখার্জির পত্নী নড়াইলের মেয়ে শুভ্রা মুখার্জির নামে প্রতিষ্ঠিত শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের আয়োজনে প্রণব মূখার্জির আত্মার
শান্তি কামনায় এদিন বেলা ১১টায় পূজা ও গীতাপাঠ, ১২টায় নাম সংকীর্তন, দুপুর ২টায় গীতাদান, অন্ন ও বস্ত্রদান এবং বিকেলে প্রণব মূখার্জির কর্মময় জীবনের স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়।

প্রণব মূখার্জি স্বরণে সাবেক মন্ত্রী ও খুলনা-৫
আসনের সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ’র পক্ষ থেকে একশ’ পিস শাড়ি, একশ’ পিস লুঙ্গী, ১২পিস করে ধুতি ও গেঞ্জি বিতরণ করা হয়।

সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ’র পক্ষে শাড়ি, লুঙ্গী ও ধুতি-গেঞ্জি বিতরণ করেন ডুমুরিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি আছফার জোয়ার্দ্দার, ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র দে, এমপি’র পিএস সমীর দে গোরা, আওয়ামীলীগ নেতা সুব্রত ফৌজদার, ছাত্রলীগ নেতা নেতা মেহেদী হাসান
রাজা, মাইকেল রায় প্রমুখ।

প্রণব মূখার্জির পতী শুভ্রা মুখার্জির মামাবাড়ি নড়াইলের তুলামপুরের ঘোষবাড়ি মন্দির চত্বরে স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা।

নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও শুভ্রা
মুখার্জি ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: জসিম উদ্দিন পিপিএম (বার) ও জনপ্রশাসন মন্ত্রনালয়ের সাবেক উপসচিব উত্তম কুমার রায়।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের ট্রাষ্টি কার্ত্তিক ঘোষ, শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের পরিচালক অয়ন রঞ্জন দাস, ডা: অলোক কুমার বাগচী প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী