সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের পল্লীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার স্বামী গ্রেফতার

নড়াইলের পল্লীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার স্বামী গ্রেফতার। নড়াইলের লোহাগড়া উপজেলার চর আড়িয়ারা গ্রামে মনিরা বেগম (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এ ঘটনায় স্বামী হাবিব মৃধাকে আটক করেছে পুলিশ। জানা গেছে, উপজেলার চর আড়িয়ারা গ্রামের গোলজার মৃধার ছেলে হাবিব মৃধার সাথে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার তিলছাড়া গ্রামের দাউদ সরদারের মেয়ে মনিরা’র সাথে প্রায় আট বছর আগে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের কোন সন্তান না হওয়ায় হাবিব দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে স্বামীর সাথে মনিরার প্রায়ই বাক বিতন্ডা হতো। তারই ধারাবাহিকতায় গত রবিবার বিকালে হাবিব তার স্ত্রী মনিরাকে বেধড়ক মারপিট করে। মনিরার আত্মচিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেন। রোগীর অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে নড়াইল সদর হাসপাতালে প্রেরন করলে সেখানকার ডাক্তার মৃত ঘোষনা করেন। খবর পেয়ে নড়াইলের লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হাবিবকে আটক এবং নিহতের লাশ উদ্ধার করে সোমবার (২০ জুলাই) সকালে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। নড়াইলের লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের রিপোট পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মেরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন