রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের মির্জাপুর কলেজে সৃষ্ট সহিংসতায় ৩জন কারাগারে

নড়াইলে কলেজ ছাত্রের ফেসবুক স্টাটাসের জেরে গত ১৮জুন মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে সৃষ্ট সহিংসতা ও কলেজ অধ্যক্ষকে হেনস্তায় জড়িত তিনজনকে জেলা হাজতে পাঠিয়েছেন আদালত।

সদর থানা পুলিশের হাতে গ্রেফতারকৃতদের মঙ্গলবার (২৮জুন) বিকেলে জুডিশিয়্যাল ম্যাজিষ্ট্রেট আমাতুল মোর্শেদার আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে প্রথম বর্ষের ছাত্র রাহুল দেব তার নিজেস্ব ফেসবুক আই ডিতে ভারতের নুপুর শর্মার ছবিসহ তার সমর্থনে একটি ‘‘প্রনাম নিও বস নুপুর শর্মা” ক্যাপসানে একটি ষ্টাটাস পোষ্ট করে। এর জেরে গেল ১৮ জুন বিক্ষুদ্ধ ছাত্র-জনতা সঙ্ঘবদ্ধ হয়ে কলেজে চড়াও হয়ে ঐ ছাত্রকে ধরে আনতে গেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে এতে বাঁধা দেয়। এতে পুলিশের সঙ্গে উপস্থিত জনতার ধাওয়াপাল্টা ধাওয়া ইটপাকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এসময় অধ্যক্ষসহ কলেজের তিন হিন্দু শিক্ষকের মটরসাইকেলে পুড়িয়ে দেয়া হয়। এক পর্যায়ে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঐ ছাত্রকে শাস্তির আশ্বাস দিয়ে বিক্ষুদ্ধ ছাত্রজনতাকে শান্ত করে। প্রানহানী, রক্তপাত ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে সক্ষম হন। ষ্টাটাস অপলোডকারি অভিযুক্ত রাহুলকে পুলিশ সেখান থেকে আটক করে নিয়ে আসে।

এদিকে, কলেজ অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের ঐ ছাত্রের পক্ষ নেয়ার গুজোব ছড়িয়ে পড়াও অধ্যক্ষ স্বপন কুমারও উপস্থিত জনতার রোষানলে পড়ে হেনস্থার শিকার হন। ঘটনার সময় সেখানে জোটবদ্ধ জনতা কতৃক সংঘোটিত নানা অপরাধে বিষয়ে অজ্ঞাত ১৭০/৮০জনের বিরুদ্ধে গতরাতে সদর থানা মামলা দায়ের হলে পুলিশ এতে জড়িত নড়াইল সদরের বিছালী ইউনিয়নের আড়পাড়া গ্রামের শাওন মুন্সী, মির্জাপুর গ্রামের সৈয়দ রিমন এবং একই গ্রামের মনিরুল শেখকে আটক করে।
এব্যাপারে জড়িত অন্যান্যদের ও ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী