শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে এ কর্মসূচি পালন করেন স্থানীয় যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাগআঁচড়া ময়ূরী সিনেমা হলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বাগআঁচড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফুলতলা পর্যন্ত যায়। পরে সেখান থেকে ফিরে আবারও বাগআঁচড়া ময়ূরী সিনেমা হলের সামনে এসে মিছিলটি শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বাগআঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা হাসানুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন।

এ সময় তিনি বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে রাজনৈতিকভাবে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে দেশের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার ধারাকে এগিয়ে নিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, রাজপথে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছি। দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন কোনো কর্মকাণ্ড আমরা মেনে নেব না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিকভাবে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম তৌহিদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন নিপু, উপজেলা ছাত্রদলের সদস্য আসাদ, বাগআঁচড়া কলেজ ছাত্রদলের সভাপতি শাহিন আক্তার, কায়বা ইউনিয়নের সাবেক যুবদল নেতা কামরুল হাসান মিঠু, সাবেক ছাত্রদল নেতা মহিদ, আয়ুব আলীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক