বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পর্নকাণ্ডে শিল্পা শেঠি স্বামীকে ডিভোর্স দিতে যাচ্ছেন!

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি জীবনে বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে আর থাকতে চাচ্ছেন না। সন্তানদের নিয়ে স্বামীর ঘর ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাজ কুন্দ্রার পর্নকাণ্ডের মামলায় জড়ানোর পরই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২০০৯ সালে রাজ কুন্দ্রারকে বিয়ে করেছিলেন শিল্পা। ২০১২ সালের ২১ মে মাসে তাদের প্রথম সন্তান বিহানের জন্ম হয়। ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তান সামিশার জন্ম হয়। দ্বিতীয়বার সারোগেসির মাধ্যমে মা হয়েছিলেন শিল্পা। স্বামী-সন্তান নিয়ে বেশ সুখেই ছিলেন ‘বাজিগর’ নায়িকা।

কিন্তু চলতি বছরের ১৯ জুলাই সব হিসাব পাল্টে যায়। পর্ন ছবি তৈরির অভিযোগে গ্রেফতার হন শিল্পার স্বামী রাজ।

রাজের গ্রেফতারের কারণে শিল্পাকেও অনেক ঝামেলা পোহাতে হয়। মুখোমুখি হতে হয় অনেক সমালোচনার। তার ও রাজের বাড়িতে-অফিসে একাধিকবার তল্লাশি চালিয়েছেন তদন্ত কর্মকর্তারা। স্বামীর পর্নকাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হয় শিল্পাকেও।

সেই সময় ‘সুপার ডান্সার চ্যাপ্টার ৪’ থেকেও বিরতি নিতে হয়েছিল তাকে। যা বেশ কষ্ট দিয়েছে শিল্পাকে। অপমানিত বোধ করেছেন তিনি।

শোনা যায়, বাড়িতে তল্লাশি চলাকালেই নাকি স্বামী রাজ কুন্দ্রার ওপর ক্ষোভ ঝেড়েছিলেন শিল্পা। তদন্ত কর্মকর্তাদের অভিনেত্রী জানিয়েছিলেন, স্বামীর এই কর্মকাণ্ডের বিষয়ে বিন্দুমাত্র জানতেন না তিনি।

বেশ কিছুদিন কারাগারে থাকার পর জামিনে ছাড়া পান রাজ। কিন্তু বলিউডে জোর গুঞ্জন, স্বামীর সঙ্গে আর থাকতে চান না শিল্পা। এমনকি, বিহান ও সমিশাকেও রাজের থেকে দূরে রাখতে চান অভিনেত্রী। সে কারণেই স্বামীর ঘর ছাড়ার সিদ্ধান্ত নিতে চলেছেন শিল্পা। শিগগিরই হয়তো ডিভোর্সের দিকেও এগুবেন।

এই অভিনেত্রীর এক ঘনিষ্ট সূত্রের দাবি, যদি এই গুঞ্জন সত্যি হয়, তাহলে স্বামীর সম্পত্তির একটি টাকাও নেবেন না শিল্পা। নিজের আয়ে সন্তানদের মানুষ করবেন তিনি। এদিকে টুইটারে শিল্পা শেঠিকে দিদি বলে সম্বোধন করে ভুল থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন শার্লিন চোপড়া।

একই রকম সংবাদ সমূহ

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিক গানের সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির সম্মানের স্বীকৃতি পেয়েছেনবিস্তারিত পড়ুন

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর