মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাইকগাছায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে লিডার্স এর ডিগনিটি কীট বিতরণ

খুলনার পাইকগাছায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ১০০০ পরিবারের মাঝে লিডার্স এর ডিগনিটি কীট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ১০ ঘটিকায় বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্সের বাস্তবায়নে দাতা সংস্থা ফ্রান্সের LiFE- ONG এর সহযোগিতায় “Emergency WASH Response to Cyclone Remal Affected People in Paikgacha Upazilla of Khulna District” প্রকল্পের আওতায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পাইকগাছা উপজেলায় দেলুটি ইউনিয়ন পরিষদে ১০০০ কিশোরী, যুব নারী ও দরিদ্র পরিবারের মাঝে ডিগনিটি কীট (মর্যাদা উপকরন) বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিপন কুমার মন্ডল, চেয়ারম্যান, দেলুটি ইউনিয়ন পরিষদ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তম কুমার কুন্ডু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ট্যাগ অফিসার, দেলুটি । সংগঠনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন অসিত কুমার মন্ডল, টিম লিডার, লিডার্স।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুকুমার কবিরাজ, প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য রামচন্দ্র টিকাদার, পবিত্র কুমার সরদার, মোঃ বদিয়ার হোসেন, রিংকু রায়, পলাশ কুমার রায়, কিংশুক রায়, রবিন্দ্র নাথ মন্ডল, মেরি রাণী সরদার ও চম্পক বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন লিডার্স এর ইন্টার্ন মতিউর রহমান চঞ্চল, বিদ্যুত মন্ডলসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ । উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবব্রত কুমার গাইন, প্রকল্প সমন্বয়কারী, লিডার্স। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকায় কিশোরী ও দরিদ্র পরিবারের মাঝে লিডার্স যে মর্যাদা উপকরন বিতরণ করেছে তা উপকুলীয় কিশোরী ও যুব নারীদের স্বাস্থ্য সুরক্ষিত হবে। কিশোরীরা বিশেষ সময়ে পরিস্কার পরিচ্ছন্ন না থাকার কারণে বড় ধরনের রোগের সম্মুখিন হয়, এই মর্যাদা উপকরন ব্যবহার করে কিশোরী ও যুব নারীরা রোগমুক্ত থাকবেন। উল্লেখ্য, ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পাইকগাছা উপজেলার লস্কর, সোলাদানা ও দেলুটি ইউনিয়নে সর্বমোট ৩০০০ পরিবারে কিশোরী ও যুব নারীদের মাঝে ডিগনিটি কীট (মর্যাদা উপকরন) বিতরণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ

খুলনার ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা বাজার সংলগ্ন এলাকায় ‘মার্তৃ ফ্রেস ড্রিংকিং ওয়াটার’ নামেবিস্তারিত পড়ুন

ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!

আমাদের গ্রামের মেয়েদের বিয়েও হচ্ছে না। পাত্রপক্ষ দেখতে এসে দুর্গন্ধে ফিরে যায়।বিস্তারিত পড়ুন

  • খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা
  • খুলনায় ১২.৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির
  • হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’
  • খুমেক হাসপাতালে ভ*য়াবহ আ*গুন
  • খুলনায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা
  • খুলনায় গ্রাম আদালত সক্রিয়করনে বিভাগীয় এনজিও ওয়ার্কশপ
  • খুলনা বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশ নিলেন ৫ স্কাউটার
  • খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন সাতক্ষীরা প্রেসক্লাবের
  • তালায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত
  • খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের
  • খুলনার দাকোপ উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত