সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাকিস্তানের শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩০

পাকিস্তানে পেশোয়ারে শিয়া মসজিদের ভেতরে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত ও ৮০ জনের বেশি আহত হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, ‍শুক্রবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। হতাহতদের লেডি রিডিং হসপিটালে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত কেউ জড়িত থাকার দাবি করেনি। ঘটনাস্থল থেকে বিস্ফোরণের আলামত সংগ্রহ করছে স্থানীয় পুলিশ।

শায়ান হায়দার নামে এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি নামাজ পড়ার উদ্দেশে মসজিদে প্রবেশের মূহূর্তেই শক্তিশালী বোমা বিস্ফোরণে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। চোখ খুলে তিনি চারিদিকে ধুলা এবং মৃতদেহ পড়ে থাকতে দেখেন।

পেশোয়ার শহরের পুলিশ কর্মকর্তা ইয়াজ আহসান জানান, একজন পুলিশ কর্মকর্তাও বোমা বিস্ফোরণে নিহত হয়েছে।

ওই কর্মকর্তা আরও জানান, শহরের একটি মসজিদে দুই হামলাকারী প্রবেশের চেষ্টা করেছিল। তারা দায়িত্বরত পুলিশ সদস্যদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলিতে একজন কর্মকর্তা নিহত হয় এবং আরেকজন গুরুতর আহত হয়। এ সময় মসজিদের ভেতরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই এলাকায় অনেকগুলো বাজার রয়েছে। জুমার নামাজের আগে সবাই দোকান বন্ধ করে নামাজ পড়ে।

এ ঘটনার তীব্র সমালোচনা করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে ইমরান আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন।

হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ অসিম জানান, ৩০ জনের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অধিকাংশের শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক।

তিনি আরও জানান, হাসপাতালে রেড এলার্ট জারি করা হয়েছে। এ ছাড়া, আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতাল থেকে চিকিৎসকদের নিয়ে আসা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী