সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটা খাদ্যগুদামে অভ্যন্তরীণ আমন সংগ্রহ উদ্বোধন

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা খাদ্যগুদামে ২০২১-২০২২ অর্থবছরে অভ্যন্তরীণ আমন সংগ্রহ মৌসুমে খাদ্যশস্য সংগ্রহের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা – কলারোয়া) আসনের সাংসদ অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।

বুধবার সকাল ৯ টায় পাটকেলঘাটা গুদাম চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোপাল চন্দ্র, খলিল নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু, সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল হাই, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়দুল হক, মিল মালিক সমিতির সভাপতি ইবাদুল ইসলাম, প্রণয় কুমার পাল.মোয়াজেম হোসেন রঞ্জু।

স্বাগত বক্তব্যে পাটকেলঘাটা ভারপ্রাপ্ত কর্মকর্তা খাদ্য মোঃ আবুল হাসান বলেন, আমন মৌসুমে মিলারদের নিকট থেকে ৪০ টাকা কেজি দরে ২৫০৬ মেট্রিকটন চাল ও কৃষকদের নিকট থেকে ২৭ টাকা কেজি দরে ৫১৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

প্রধান অতিথি এমপি তার বক্তব্যে বলেন, কোন কৃষক যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মিলার ও কৃষকদের নিকট থেকে মানসস্মত চাল ও ধান সংগ্রহ করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি

বাবা ছাড়া আমাদের কেউ নেই। আমার বাবা বাঁচতে চান। কিন্তু বাবার ফুসফুসবিস্তারিত পড়ুন

ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা

তালা প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আবুল কালাম মহিউদ্দিন এর পুত্র তালারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মাজেদ মোড়ল (৬০) নামেরবিস্তারিত পড়ুন

  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ
  • তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • তালার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা, তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালা প্রেসক্লাবে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানকে ফুলেল শুভেচ্ছা