শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটা থানা পুলিশের সহযোগিতায় পিতা মাতার কোলে ফিরলো হারিয়ে যাওয়া সন্তান

সাতক্ষীরার পাটকেলঘাটায় হারিয়া যাওয়া আট বছরের শিশুকে পিতা মাতার কাছে ফিরিয়ে দিলেন পাটকেলঘাটা থানা পুলিশ। শিশুটির নাম মোঃ মোজাহিদ সে সাতক্ষীরার দেবহাটা থানার নওপাড়া গ্রামের মোঃ মনিরুল শেখের ছেলে।

শনিবার বিকালে পাটকেলঘাটা থানা এলাকায় শিশুটিকে কান্নাকাটি করতে দেখে স্থানিয় জনতা থানায় অবহিত করলে থানা পুলিশ সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে তার পিতা মাতার কাছে ফিরিয়ে দেয়।

থানা সুত্রে জানা যায়,গত (১৪ মে) শনিবার বিকালে তালা থানা এলাকায় তার দাদার বাড়ী থেকে বাড়ী ফেরার পথে শিশুটি পথ হারিয়ে পাটকেলঘাটা থানার ওভারব্রিজের পাশে কান্নাকাটি করতে দেখে সেখানকার জনতারা পাটকেলঘাটা থানায় অবহিত করে। সাথে সাথে থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে থানার একদল পুলিশ শিশুটিকে সেখান থেকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন। অন্যদিকে শিশু সন্তানের সন্ধ্যান না পেয়ে দিশেহারা পরিবারের সাথে যোগাযোগ করতে সক্ষম হন পাটকেলঘাটা থানা। রাত সাড়ে নয়টার সময় থানায় হাজির হয়ে শিশু সন্তানকে ফিরে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে শিশুটির বাবা মা। শিশু সন্তানকে পবিরাবের কাছে ফিরিয়ে দেওয়ায় পাটকেলঘাটা থানা পুলিশের প্রতি ধন্যনাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বাচ্চাটির বাবা মা। তখন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিশুটির পিতা মাতা সহ সকল অভিভাবকদের উদ্দেশ্য বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আপনারা আপনাদের সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখবেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের মেহগনি গাছবিস্তারিত পড়ুন

তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তেরবিস্তারিত পড়ুন

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া ও শুভংকরকাটি এলাকার রেকর্ডীয় জমি পাইকগাছাবিস্তারিত পড়ুন

  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ