শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিন্দা ও প্রতিবাদ

পাটকেলঘাটায় সাংবাদিক মফিদুলের উপর হামলায় ঘটনায় মামলা

দৈনিক খুলনাঞ্চল পত্রিকার পাটকেলঘাটা প্রতিনিধি সাংবাদিক এস.এম মফিদুল ইসলামের উপর জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় পাটকেলঘাটা থানায় একটি মামলা হয়েছে। মামলা নং- ১৩।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯ টার দিকে সাংবাদিক মফিদুল ইসলাম তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি হতে বের হন। কুমিরা বাদামতলা সংলগ্ন বাড়ি হতে বের হয়ে রাস্তার উপর উঠলে পূর্ব হতে ওৎ পেতে থাকা কতিপয় ব্যক্তিরা সাংবাদিক মফিদুলের উপর অতর্কিত হামলা চালায়।

পরে স্থানীয়রা সাংবাদিক মফিদুলকে উদ্ধার করে তালা সরকারি হাসপাতালে ভর্তি করেন।

প্রাথমিক চিকিৎসা শেষে মফিদুল ইসলাম বাদী হয়ে ৩ জন আসামীর নাম উল্লেখ পূর্বক পাটকেলঘাটা থানায় এজাহার দায়ের করেন।

এদিকে সাংবাদিক মফিদুল ইসলামের উপর হামলার ঘটনা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সাংবাদিক মহলের উপর তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। তারা আসামীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

এ বিষয়ে কুমিরা ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আলাউদ্দীন বলেন, এটা রীতিমতো পুরুষ নির্যাতনের শামিল।

কুমিরা ইউপি চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আহত সাংবাদিক মফিদুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে সুষ্ঠু বিচার চাই।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নিমাই বলেন, আসামীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, থানায় মামলা হয়েছে। আসামীদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা

তালা প্রতিনিধি : মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে উত্তরণের গার্ডেনবিস্তারিত পড়ুন

তালায় “দৈনিক রানার” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তালায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের গণমানুষের মুখপাত্র “দৈনিক রানার” এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিস্তারিত পড়ুন

পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক

পাটকেলঘাটার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং টাটা ক্রপ কেয়ারের স্বত্বাধিকারী কেশব কুমারবিস্তারিত পড়ুন

  • তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
  • তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা
  • তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল
  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত