বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাঠানের পর আসছে শাহরুখের ‘জাওয়ান’

বক্স অফিসে ‘পাঠান’চলছে ঝড়। শাহরুখ খান অভিনীত এই ছবি গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে। পাঠান-এর হাত ধরে চার বছর পর বড় পর্দায় কামব্যাক করেছেন বলিউড বাদশাহ। বক্স অফিসে তুমুল ব্যবসা করছে ছবি।

চলতি বছর মুক্তি অপেক্ষায় রয়েছে তার আরও দুটি ছবি। ‘পাঠান’-এর পাশাপাশি ‘জাওয়ান’ এবং ‘ডানকি’-র ঘোষণা আগেই সেরেছে।
‘জাওয়ান’-এর পরিচালক জনপ্রিয় দক্ষিণী পরিচালক অ্যাটলি। ইতোমধ্যেই দফায় দফায় ছবির শুটিং সেরেছেন শাহরুখ খান।

একাধিক প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী ১ ফেব্রুয়ারি ‘জাওয়ান’-এর পরবর্তী শিডিউলের শুটিং শুরু করবেন শাহরুখ। বেশ কিছু অ্যাকশন দৃশ্য রয়েছে ছবিতে। সেগুলোরই শুটিং সারবেন তিনি। অভিনেত্রী সানিয়া মালহোত্রাও যোগ দেবেন শুটিংয়ে।

ছবিতে শাহরুখ ছাড়াও অভিনয় করছেন বিজয় সেতুপতি, নয়নতারা, প্রিয়মণির মতো তামিল ইন্ডাস্ট্রির তাবড় তাবড় তারকারা।

জানা গেছে, ছবিতে অভিনেতা বিজয় এবং দীপিকা পাড়ুকোনকে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে। ২ জুন, ২০২৩-এ বড়পর্দায় আসতে চলেছে ‘জওয়ান’। হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে ছবিটি।

ছবির ফার্স্ট লুকেই স্পষ্ট অ্যাকশনে ভরপুর ছবি হতে চলেছে জাওয়ান।

ছবির পোস্টারে দেখা গেছে শাহরুখের মুখের অর্ধেক অংশ ব্যান্ডেজ দিয়ে ঢাকা। তার হাতেও ব্যান্ডেজ বাঁধা। লাল শার্টের সঙ্গে জলপাই রঙের প্যান্ট পরেছেন শাহরুখ। অভিনেতার চাহনি শিহরণ জাগাচ্ছে।

শাহরুখের কথায়, “এই ছবি নিয়ে বেশি কিছু বলতে পারব না,কারণ এখনও অনেকটা পথচলা বাকি। তবে এইটুকু বলব অভিনেতা হিসেবে দারুণ উপভোগ করছি। আমি এই ধরনের ছবি আগে করিনি। অ্যাটলিকে নিয়ে নতুন করে কী বলব, সবাই ওর কাজ দেখেছে। আমি খুব উত্তেজিত। ”

গত বছর খবর চাউর হয়েছিল, শুটিং শেষ হওয়ার আগেই বড়সড় সাফল্য ‘জাওয়ান’-এর ঝুলিতে।

জানা গেছে, ছবির ডিজিট্যাল স্ট্রিমিং রাইটস বিকোল নেটফ্লিক্সের কাছে। মোটা অংকের চুক্তিতে ‘জাওয়ান’-এর স্বত্ব কিনে নিয়েছে এই ওটিটি জায়ান্ট।

বলিউড লাইফ জানিয়েছে, ১২০ কোটি রুপির জাওয়ান-এর ওটিটি রাইট কিনেছে নেটফ্লিক্স। যদিও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এ নিয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি। পরিচালক অ্যাটলির এই ছবিতে শাহরুখের নায়িকা দক্ষিণী সুন্দরী নয়নতারা।

একই রকম সংবাদ সমূহ

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়