শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিরোজপুরের মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান আর নেই

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার সাবেক কমিশনার এবং মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক জিল্লুর রহমান আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মরনব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসার পর শুক্রবার (১ মার্চ) ভোরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে বোম্বে টাটা মেমোরিয়াল হাসপাতালে এবং ঢাকার ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে থেকেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন। সর্বশেষ তিনি দৈনিক বাংলাদেশের খবর পত্রিকায় নিযুক্ত ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি ঠিকাদারি পেশায় নিয়োজিত ছিলেন।

শুক্রবার বিকাল ৫টায় বহেরাতলা আলহাজ্ব জয়নুল আবেদীন হাফেজিয়া মাদ্রাসার মাঠে তার প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর নিজ বাড়িতে ২য় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

মৃত্যকালে তিনি স্ত্রী, ২ সন্তান সহ আত্মীয় – স্বজন,রন্ধু-বান্ধব ও অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার স্ত্রী উপজেলার ১৭৫ নং দক্ষিণ বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন।

সাংবাদিক জিল্লুর রহমানের মৃত্যুতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সমাজের সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছে।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন