বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পুলিশে চাকরি পেলেন ‘ভূমিহীন’ সেই আসপিয়া, পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর

অবশেষে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়েছেন বরিশালের হিজলার আলোচিত ‘ভূমিহীন’ কলেজছাত্রী আসপিয়া ইসলাম। শনিবার রাত ৮টার দিকে জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত নিয়োগপত্র আসপিয়ার হাতে তুলে দেন হিজলা থানার উপ-পরিদর্শক মো. মিজান।

তার জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। পুলিশে চাকুরি এবং একইসঙ্গে জমিসহ ঘর পেয়ে উচ্ছ্বসিত আসপিয়া ও তার পরিবারের সদস্যরা।

সাতস্থরের পরীক্ষায় পঞ্চস হওয়ার পরও স্থায়ী ঠিকানা না থাকায় কলেজছাত্রী আসপিয়ার চাকরি হবে না বলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে জানিয়ে দিয়েছিল হিজলা থানা পুলিশ। এতে মাসনিকভাবে ভেঙে পড়েন পিতৃহীন আসপিয়া ও তার পরিবার।
যোগ্যতা বলে চাকরি পেতে গত ৮ ডিসেম্বর বরিশাল জেলা পুলিশ লাইনে রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামানের কাছে গিয়েছিলেন আসপিয়া। ডিআইজি আসপিয়ার প্রতি সমবেদনা জানালেও তাকে চাকরি দেওয়ার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দিতে পারেননি। ৯ ডিসেম্বর বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন সংবাদমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় আসপিয়াকে জমিসহ ঘর এবং যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। জেলা প্রশাসন তার জন্য হিজলায় খাস জমিতে ২ কক্ষবিশিষ্ট একটি সেমিপাকা ঘর নির্মাণের কাজ শুরু করেছে। ঘরটি নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে।

এদিকে চোখের সামনে স্থায়ী ঠিকানা প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মিত হতে দেখলেও চাকরির নিয়োগপত্র পাচ্ছিলেন না তিনি। কিন্তু সংবাদমাধ্যমের খবর দেখে আশায় বুক বাঁধেন আসপিয়া। অপেক্ষায় থাকেন স্বপ্নের চাকরি পাবার। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসেছে আসপিয়ার জীবনে। গত শনিবার রাতে জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত নিয়োগপত্র হাতে পান আলোচিত কলেজছাত্রী আসপিয়া ইসলাম। নিয়োগপত্রে আগামী ২৮ ডিসেম্বর সকাল ১০টার মধ্যে তাকেসহ চূড়ান্ত নিয়োগ পাওয়া প্রার্থীদের প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রী নিয়ে জেলা পুলিশলাইনে উপস্থিত থাকতে বলা হয়েছে। সেখান থেকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে আনুষ্ঠানিকতা শেষে মহিলা টিআরসিদের ৬ মাসের প্রশিক্ষণের জন্য রংপুরে পাঠানো হবে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

স্বপ্নের চাকরির নিয়োগপত্র হাতে পাওয়ায় উৎফুল্ল আসপিয়া ও তার পরিবার। প্রধানমন্ত্রীর উপহারের ঘর বরাদ্দেও খুশি তারা। এজন্য প্রধানমন্ত্রীসহ দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ও তার মা ঝর্ণা বেগম।

ভূমিহীন হওয়ায় পুলিশ কনস্টেবলের চাকরি থেকে বাদ পড়তে যাওয়া আসপিয়ার চাকরি নিশ্চিত করা এবং তার জন্য জমিসহ ঘরের ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন বরিশাল সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক শাহ্ সাজেদা।
তিনি বলেন, আসপিয়ার চাকরি পাওয়াটা একটা উদাহরণ। ভবিষ্যতে যাতে এ ধরনের সমস্যায় কেউ না পড়েন, সেজন্য বিষয়টি আইনে পরিণত করার দাবি জানিয়েছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতেবিস্তারিত পড়ুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • ২২ অক্টোবর ছুটি অনুমোদন, পূজায় টানা ৫ দিনের ছুটি
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী