শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালু’ র প্রচেষ্টায় কালী মন্দির নিয়ে বিবাদমান সংঘাতের অবসান

নিজস্ব প্রতিনিধি: পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালু’ র প্রচেষ্টায় বাগবাটি, দৌলতপুর ,বাশতলা সার্বজনীন কালী মন্দির নিয়ে বিবাদমান সংঘাতের অবসান ঘটিয়ে কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকালে ০৭ ওয়ার্ডের বাগবাটী কালী মন্দির প্রাঙ্গণে মন্দির কমিটির উপদেষ্টা বীরেন্দ্র নাথ দাস এর সভাপতিত্বে তের সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদে একটি কমিটি গঠন করা হয়। ০৬ ওয়ার্ড কাউন্সিল শেখ মারুফ আহমেদ, ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু ‘র সমন্বয়ে দীর্ঘক্ষণ আলোচনান্তে বাগবাটি।

দৌলতপুর ,বাসতলা সার্বজনীন কালী মন্দির কমিটির দুটি ওয়ার্ডের মধ্যে দীর্ঘদিনের বিবাদমান সংঘাতের অবসান ঘটিয়ে কমিটি গঠন করা হয়েছে। সুধার মাখালকে সভাপতি ও ডাঃ বিকাশ চন্দ্র সরকারকে সাধারণ সম্পাদক করে ৩ বছর মেয়াদি ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া মন্দির কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হচ্ছেন সহ-সভাপতি রাখাল চন্দ্র সরকার, মদন ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদ ভীম বাগ, কোষাধ্যক্ষ গোবিন্দ মাখাল, সহ কোষাধ্যক্ষ শিবু সরকার, সাংগঠনিক সম্পাদক সুভাষ মাখাল, কার্যনির্বাহী সদস্য সুভাষ মাখাল, বিশ্বজিৎ সরকার,রামপদ মাখাল, পঞ্চ মন্ডল, গোপাল চন্দ্র সরকার ও ভগীরত সরকার।

এলাকাবাসীর সর্বসম্মতি ক্রমে উক্ত কমিটি অনুমোদন করা হয় এবং সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, দুর্গাপূজা মন্দির কমিটির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি লবকুমার বাগ, তপন মাখাল, মন্দির কমিটির উপদেষ্টা বীরেন্দ্রনাথ দাস, সত্যপদ ঢাল, গোলক বাক, দেবুপদ সরকার, কিশোরী সরকার, ফজলু ঢালিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন

প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করাবিস্তারিত পড়ুন

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

  • মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী