বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রথম বিপিএল শিরোপার স্বাদ পেলো বরিশাল

প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জয়ের স্বাদ পেলো ফরচুন বরিশাল। ছোট লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতেই দারুণ সূচনা করেন ওপেনার তামিম ও মিরাজ। পরে মায়ার্স ঝড়ে নিশ্চিত হয় জয়। ছয় উইকেটে জয় নিয়ে উদযাপনে মাতে তামিমরা।

মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে বিপিএলের মেগা ফাইনালে টস জিতে কুমিল্লাকে ব্যাট করতে পাঠান তামিম। এদিন নারিন, লিটন, হৃদয়দের ব্যর্থতা এবং অঙ্কন-রাসেলের ব্যাটে ১৫৪ রানের লড়াই করার মতো সংগ্রহ পায় কুমিল্লা।

১৫৫ রানের লক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই উড়ন্ত সূচনা পায় তামিমের দল। ওপেনার মেহেদি মিরাজকে নিয়ে তামিম প্রায় ১০ রেটে রান তুলে থাকেন।

সপ্তম ওভারে শেষ বলে মঈন আলীর শিকার হন তামিম (৩৯)। ২৬ বলের ইনিংসে তিনি হাঁকান তিনটি ছয় ও তিনটি বাউন্ডারি। মেহেদিও হাঁটছিলেন তার পথেই। কিন্তু ৯ দশমিক তিন ওভারে তিনিও শিকার হন মঈনের। ২৬ বলে ২৯ রানের ইনিংসে মেহেদির ছিল দুটি ছক্কা ও একটি বাউন্ডারি।

এরপর ব্যাট করতে আসেন ফরচুন বরিশালের দুর্দান্ত ফর্মে থাকা কেলি মায়ার্স। এসেই ঘুরিয়ে দেন খেলার মানচিত্র। ৩০ বলে তিন করেন ৪৬ রান। এর মধ্যে দুই ওভার বাউন্ডারি ও পাঁচটি বাউন্ডারি হাঁকান তিনি।

খেলা শেষের দিকে সমীকরণ দাঁড়ায় ১২ বলে ৯ রান। দুই অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ (৭) এবং ডেভিড মিলার (৮) জয় নিয়ে মাঠ ছাড়েন। বরিশালের হাতে অবশিষ্ট ছিল সাত বল ও ছয় উইকেট।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা

সোমবার সকাল ১১টায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টেরবিস্তারিত পড়ুন

  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন