সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রবাসী স্বামীকে নিতে বিমানবন্দরে দুই স্ত্রীর মারামারি

মহামারি করোনার মধ্যে মালদ্বীপ থেকে দেশে ফিরে বেশ বিপদেই পড়েছেন স্বামী। তাকে বরণ করতে তার দুজন স্ত্রী হাজির হয়েছেন বিমানবন্দরে। কিন্তু কাকে ফেলে কার কাছে যাবেন, এই নিয়ে দুই স্ত্রীর মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। পরে বিমানবন্দরের আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মালদ্বীপফেরত প্রবাসী মাইনুলের বাড়ি কুমিল্লার দাউদকান্দি। প্রথম স্ত্রী সানজীদাকে ২০১৪ সালে মোবাইলে বিয়ে ও কাবিন করেন। সেই স্ত্রীর একটি সন্তান রয়েছে। পারিবারিকভাবে দ্বিতীয় বিয়ে করেন প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই।

জানা যায়, মালদ্বীপফেরত প্রবাসী মাইনুলকে রিসিভ করতে বিমানবন্দরে আসেন তার দুই স্ত্রী। একপর্যায়ে স্বামীর দখল নিয়ে তারা জড়িয়ে পড়েন বিবাদে। সাংবাদিকরা ওই ব্যক্তির কাছে দুই নারীর পরিচয় জানতে চাইলে তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে যান। এক স্ত্রীকে রেখেই অন্য স্ত্রীকে নিয়ে গাড়িতে চেপে সটকে পড়ার চেষ্টা করেন তিনি। কিন্তু স্ত্রীও নাছোড়বান্দা, গাড়ির দরজা ধরে টানাটানি করতে থাকেন।

একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেই প্রবাসী জানান, এই দুজনই তার স্ত্রী। একজনকে আগে বিয়ে করেছেন এবং অন্যজনকে তিনি পরবর্তী সময়ে মোবাইলে বিয়ে করেছেন। পরিস্থিতি তীব্র আকার ধারণ করলে দুই স্ত্রীসহ প্রবাসীকে কাছের থানায় নিয়ে যাওয়া হয়।

বিমানবন্দর থানার ওসি বিএম ফরমান আলী এ ঘটনা নিশ্চিত করে জানান, সংশ্লিষ্ট থানাকে বিষয়টি মিটমাটের দায়িত্ব দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
  • রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • একরাতেই মানচিত্র থেকে উধাও ভারত, স্যাটেলাইট ছবিতে অবিশ্বাস্য দৃশ্য!
  • মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই জরিমানা
  • আর্জেন্টিনার প্রেমে হাবুডুবু সমর্থকের, পুরো শরীরে আঁকলেন পতাকা