বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নাভারন শাখায় গ্রাহক সমাবেশ

বেনাপোল প্রতিনিধি : ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শার্শা উপজেলার নাভারন শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় মাসব্যাপী বিশেষ গ্রাহক সেবা ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক শফিউল আজমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা জোনাল আঞ্চলিক প্রধান আহমেদ আশীক রাজী।

তিনি বলেন, গত তিন মাসে সরকারের কিছু নিয়ম-নীতির কারণে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসিকে সাময়িক ভাবে কিছুটা অসুবিধার পড়তে হয়েছিল। অনেক গ্রাহক বিভিন্ন ধরনের কথা শুনে ব্যাংকে জমা করা টাকা উঠানোর জন্য ভিড় করেছিলেন। কিন্তু ব্যাংকটি এখন আর সে অবস্থায় নেই। সব সমস্যা অনেকটা স্বাভাবিক হয়ে গেছে।

এ সময় গ্রাহকরা ধৈর্য্য ধরে গ্রাহদের সেবা দেওয়ার জন্য ব্যাংকের বর্তমান কর্মকর্ত-কর্মচারীদের ধন্যবাদ জানান। তিনি গ্রাহকদের সহযোগিতা কামনা করেন এবং ব্যাংকটিতে লেন-দেন করার জন্য আহ্বান জানান।

এসময় ব্যাংকের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য দেন, জোনাল আঞ্চলিক এসএভিপি মাহফুজুল ইসলাম, এভিপি মনির হোসেন, ঝিকরগাছা শাখার ব্যবস্থাপক কাইয়ুম হোসেন, নাভারন শাখার সেকেন্ড অফিসার আব্দুল মোতালেব ও ব্যবসায়ী আজগার হোসেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে শতাধিক ব‍্যক্তিকে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছেবিস্তারিত পড়ুন

  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • দালালের ফাঁদে ভারত, দুই বছর পর দেশে ফিরলেন দুই নারী
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী
  • ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে ৩দিন পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ
  • বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার
  • বেনাপোল স্থলবন্দরে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে তিন ঘণ্টা সড়ক অবরোধ
  • যশোর এবং সিলেটে খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী
  • জিয়ার খালে আবার প্রাণ ফেরানোর উদ্যোগ তারেক রহমানের আগমন ঘিরে নতুন খনন, শেষ হচ্ছে দীর্ঘ অবহেলার অধ্যায়
  • বেনাপোল বন্দরে ১৯ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা, পণ্য ওঠানামা বন্ধের আশঙ্কা