শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ভোট দিয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক।

বুধবার (২ জুলাই) অনুষ্ঠিত ভোটে ৩৮৫ জন এমপি প্রস্তাবের পক্ষে এবং ২৬ জন বিপক্ষে ভোট দেন।

মুসলিমদের মধ্যে টিউলিপসহ কয়েকজন এমপি এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন বলে জানিয়েছে ফাইভ পিলারস। তবে বেশিরভাগ মুসলিম এমপি ভোটে অংশ নেননি।

‘প্যালেস্টাইন অ্যাকশন’ গত মাসে যুক্তরাজ্যের এক সামরিক ঘাঁটিতে ঢুকে দুটি বিমানের গায়ে লাল রঙ ছিটিয়ে প্রতিবাদ করে। সংগঠনটি যুক্তরাজ্যের ইসরায়েল সমর্থন ও গাজা যুদ্ধের বিরুদ্ধে সরব রয়েছে।

এ নিষেধাজ্ঞার ফলে ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে আল-কায়েদা ও আইএসের মতো একই আইনি পর্যায়ে ফেলা হয়েছে। এর মানে হলো, এই সংগঠনকে সমর্থন করা বা এর সঙ্গে সংশ্লিষ্ট থাকা এখন থেকে অপরাধ হিসেবে গণ্য হবে।

ব্রিটিশ সংসদের স্বাধীন এমপি জারা সুলতানা এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বলেন, ‘একটি রঙের স্প্রে ক্যানকে আত্মঘাতী বোমার সঙ্গে তুলনা করা শুধু হাস্যকর নয়, বরং এটি আইন বিকৃত করার একটি জঘন্য উদাহরণ।’

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউকের প্রধান নির্বাহী সাচা দেশমুখও এই পদক্ষেপকে ‘আইনের নজিরবিহীন অপব্যবহার’ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘এই ক্ষমতা ব্যবহার করে সরকার গ্রেপ্তার, বাক-স্বাধীনতা দমন, নজরদারি ও আরও অনেক কিছু করতে পারবে।’

‘প্যালেস্টাইন অ্যাকশন’ এই সিদ্ধান্তকে অন্যায় ও ক্ষমতার অপব্যবহার বলে উল্লেখ করেছে এবং এর বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছে। সংগঠনটি ২০২০ সালে প্রতিষ্ঠিত হয় এবং তারা ইসরায়েলি অস্ত্র শিল্পের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রতিবাদমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। ব্রিটিশ সরকার দাবি করেছে, তাদের এই কর্মকাণ্ডে মিলিয়ন পাউন্ডের ক্ষতি হয়েছে।

এরই মধ্যে, প্যালেস্টাইন অ্যাকশনের কর্মীরা ব্রিস্টলে এলবিট সাইটের প্রবেশপথ অবরোধ করেছে এবং সাফোকের একটি ভবনের ছাদ দখল করে রেখেছে।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের নিযুক্ত বিশেষজ্ঞরাও যুক্তরাজ্যকে এই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিলেন। তাদের মতে, মানুষের প্রাণনাশের ইচ্ছা ছাড়াই সম্পত্তি ক্ষতিগ্রস্ত হলে তা সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করা উচিত নয়।

তবে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইয়াভেট কুপার এই সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে বলেন, ‘সহিংসতা ও অপরাধমূলক ক্ষতিসাধনের কোনো স্থান বৈধ প্রতিবাদে নেই। জাতীয় নিরাপত্তা রক্ষায় জিরো টলারেন্স অবলম্বন করতে হবে।’

আলজাজিরা জানায়, অনেক এমপি এই ভোটে বাধ্যবাধকতায় পড়েছিলেন। কারণ, একটির বিপক্ষে ভোট দিলে বাকি দুটি সংগঠনকেও নিষিদ্ধ করা যেত না। তাই অধিকাংশ এমপি প্রস্তাবের পক্ষে থাকতে বাধ্য হন।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতেবিস্তারিত পড়ুন

নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩০ জনে দাঁড়িয়েছে। এবিস্তারিত পড়ুন

শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন

শিক্ষা খাতে বাংলাদেশ ও চীনের মধ্যকার সংযোগ উভয় দেশের কৌশলগত অংশীদারিত্ব, কর্মসংস্থানবিস্তারিত পড়ুন

  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা
  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২