সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ইবিতে মানববন্ধন

ফিলিস্তিনে ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৭ মে) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে আমেরিকার বিশ্ববিদ্যালয়সমূহে চলমান ‘ফ্রি প্যালেস্টাইন মুভমেন্ট’ এর প্রতি গণসংহতি প্রকাশ করা হয়।

এসময় শিক্ষার্থীদের গাজায় গণহত্যা বন্ধ কর, ফিলিস্তিনি শিশু হত্যা আর নয় ও আমরা ফিলিস্তিনদের পক্ষেসহ প্রভৃতি ইসরাইল বিরোধী প্ল্যাকার্ড হাতে অংশ নিতে দেখা যায়।

এসময় ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, যারা মানবতার কথা বলে তারাই আজ বর্বরতার পক্ষে অবস্থান নিয়েছে। আমেরিকা আজ ফিলিস্তিনের স্বাধীনতা চাওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, অনবরত তাদের গ্রেপ্তার করছে আমেরিকান প্রশাসন। তাই আমরা আমেরিকার বিশ্ববিদ্যালয়সমূহে চলমান আন্দোলনের সাথে আমরা একাত্মতা পোষণ করছি। অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরায়েলী বর্বর হত্যাকাণ্ড বন্ধের দাবি জানাচ্ছি। এই নির্মম গণহত্যা বন্ধ করতে জাতিসংঘসহ বিশ্ব নেতাদের যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

আল হাদিস বিভাগের শিক্ষার্থী সাজ্জাতুল্লাহ শেখ বলেন, জাতিসংঘ ও বিশ্ব নেতারা ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হলেও ফিলিস্তিনে চলমান হত্যাকান্ডের বিষয়ে নিশ্চুপ। অথচ ইসরাইলি বাহিনীর বর্বর আক্রমণে হাজার হাজার ফিলিস্তিনী প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন। ফিলিস্তিনিদের এই ন্যায্য অধিকারের বিষয়ে তারা কোন মন্তব্য করছে না। আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে অবিলম্বে ইসরাইলের আগ্রাসন বন্ধের দাবি জানাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক