শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফিলিস্তিনের বর্বরতার প্রতিবাদে দেবহাটায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

দেবহাটা প্রতিনিধি: ফিলিস্তিনে নিরীহ ছোটশিশু সহ অসহায় নারী-পুরুষের ওপর হামলার প্রতিবাদে ও স্বাধীনতার ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে পারুলিয়াতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) উপজেলার পারুলিয়া বাসস্টান্ডে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে মসজিদ আল মোস্তফা সহ সর্বস্তরের মুসুল্লিগন।

শুরুতে পারুলিয়ার আল মোস্তফা শিয়া মসজিদের গেট থেকে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মাওলানা ইউনুস আলী গাজীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে পারুলিয়ার বাসস্ট্যান্ডে এসে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন ইউনুস আলি গাজী, সাতক্ষীরা গার্লস স্কুলের শিক্ষক ফরহাদ হোসেন, মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।

বক্তরা বলেন, ফিলিস্তিনে ইসরালী যে বর্বরতা চলছে তা অতীতের সকল বর্বরতাকেও হার মানাবে। মানবাধিকার লঙ্ঘনের যে নজির ইসরায়েল সৃষ্টি করেছে ইতিহাসে তা ঘৃনীত অধ্যায় হিসেবে লিপিবদ্ধ থাকবে। এসময় তিনি ইসরাইলের সহযোগী পশ্চিমা ও মোনেফেক শাষকদের নিস্ক্রিয় ভ‚মিকা এবং ইসরায়েলের প্রতি সহযোগি মনোভাবের তিব্র সমালোচনা করেন।

তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া দখলদার ইসরাইল গাজায় নিরাপরাধ নারী, শিশু ও বয়স্কদের নির্বিচারে গুলি করে বোমা মেরে হত্যা করছে। গাজা নগরীকে কবরস্থানে পরিণত করা হয়েছে। পানি, বিদ্যুৎ, খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও তিনি মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মুক্ত করার স্লোগান দেন।

মানববন্ধনে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২নং পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, দরদি সংগঠনের প্রতিষ্ঠাতা ও জিডিআইসি ঢাকা এর ব্রান্ড এন্ড কমিউনিকেশন ম্যানেজার আব্দুল্লাহ্ আল মামুন, মাওলানা শফিকুল ইসলাম, মোবাল্লিগ আবুল কাশেম, মুছা করিম, আয়ুব হেসেন, রমজান আলী গাজী সহ আরো অনেকে।

এসময় উপস্থিত বিক্ষোভকারী মুসল্লিরা এই জঘন্যতম বর্বরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসরাইল ধ্বংস হোক নিপাত যাক, ফিলিস্তিন স্বাধীনতা দিতে হবে, দিতে হবে সহ ফিলিস্তিনের পক্ষে স্লোগান ও প্লেকার্ড প্রদর্শন করতে থাকেন।

একই রকম সংবাদ সমূহ

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। ১৮৫বিস্তারিত পড়ুন

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার স্বল্পগতির রিকশা বা ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণেবিস্তারিত পড়ুন

নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যায় তার বাসাবিস্তারিত পড়ুন

  • ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী
  • পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন
  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • তাহসিফের মৃত্যু: মিলছে না ৬ প্রশ্নের উত্তর
  • ‘আম্মু আমি আসছি’ শেষ মেসেজ পাঠিয়েছিলেন তাহসিফ
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড
  • চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার
  • সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বে জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ
  • তুরাগে মিলল বিমানবাহিনীর নিখোঁজ সাবেক কর্মকর্তার লাশ
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, নিয়ম ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা