শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফুরিয়ে যাচ্ছে অস্ত্র, প্রতিবেশী দেশগুলোর দিকে নজর সৌদি আরবের

কয়েকমাসের মধ্যেই আকাশে হামলা ঠেকানোর জন্য প্রয়োজনীয় প্যাটরিয়ট প্রতিরোধ ব্যবস্থার ভয়াবহ রকমের সঙ্কট পড়ে বলে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে ফিনাশিয়াল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে। এই অবস্থায় অস্ত্র পুনঃমজুদে সাহায্যের জন্য শিগগিরই রিয়াদের প্রতিবেশী দেশগুলোর দিকে হাত পাততে হতে পারে বলে আল জাজিরা জানিয়েছে।

ওই মার্কিন কর্মকর্তা জানান, সেখানে গুরুতর পরিস্থিতি তৈরি হয়েছে। দেশটিতে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলা বেড়ে যাওয়ায় অস্ত্রের জন্য রিয়াদের প্রতিবেশী দেশগুলোর কাছে সাহায্য চাওয়ার ব্যাপারে ওয়াশিংটনের পূর্ণ সমর্থন আছে বলেও জানিয়েছেন তিনি।

তিনি জানান, তারা (সৌদি) যেন মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো থেকে অস্ত্র পায় সেই চেষ্টাই আমরা করে যাচ্ছি। হয়তো এটাই সবচেয়ে দ্রুত বিকল্প ( যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার চেয়ে) হবে সৌদি আরবের জন্য।

এদিকে, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গত বছরের ডিসেম্বরে রিয়াদে অনুষ্ঠিত উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) সম্মেলনে এই ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন এবং পরবর্তীতে সৌদি আরব ওই দেশগুলোর সঙ্গে এ নিয়ে সরাসরি যোগাযোগও করেছে বলে আরেকটি সূত্র ফিনানশিয়াল টাইমসকে জানিয়েছে।

তবে প্রতিবেশী দেশগুলো এখনো সৌদি আরবকে অস্ত্র সরবরাহ করতে পেরেছে কী না তা নিশ্চিত হয়।

একই রকম সংবাদ সমূহ

কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : আরিফুল হক চৌধুরী

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হকবিস্তারিত পড়ুন

বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ

নিজস্ব উদ্যোগে, শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১১২ কর্মী পাঠানোর মধ্য দিয়ে বৈদেশিকবিস্তারিত পড়ুন

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে এনসিপির ওপর হামলায় গ্রেপ্তার ছয়জন

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • অস্ট্রেলিয়ায় প্রয়োজন লক্ষাধিক পরিচর্যাকর্মী, বাংলাদেশিদেরও সুযোগ
  • যুক্তরাষ্ট্রের শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
  • জাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমির
  • নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
  • যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
  • এক মিনিটের স্ক্যানে এআই বলে দিচ্ছে শরীরের রোগ : হংকংভিত্তিক গবেষণা
  • সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার
  • ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
  • মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে
  • ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি
  • ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার