রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেসবুক-ইন্সটাগ্রামে আবারও বিভ্রাট!

আবারও বিশ্বব্যাপী সমস্যার সম্মুখীন হলেন ফেসবুক ও ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা। আর এর জন্য ব্যবহারকারীদের কাছে ক্ষমা চাইল ফেসবুক।

ব্লুমবার্গ জানায়, এর আগে সোমবারের পর একই সপ্তাহে দ্বিতীয়বারের মতো শুক্রবার (৮ অক্টোবর) ইনস্টাগ্রামে ছবি শেয়ার করা ও ফেসবুক মেসেঞ্জারে মেসেজ পাঠাতে না পারার কথা জানান অনেক ব্যবহারকারী।

পরবর্তীতে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম আর ফেসবুক ব্যবহারে বিভ্রাটের জন্য ক্ষমা চায় ফেসবুক।

বিবিসি লিখেছে, বিশ্বব্যাপী ব্যবহারকারীরা ‘কনফিগারেশন পরিবর্তন’ এর কারণে এমন বিভ্রাটের সম্মুখীন হয়েছেন বলে জানিয়েছে ফেসবুক।

ফেসবুক জানায়, এর আগের সপ্তাহে ৬ ঘণ্টা হোয়াটসঅ্যাপ ফেসবুক ও ইন্সটাগ্রামের সেবা বন্ধের সঙ্গে নতুন এই ঘটনার কোনো মিল নেই।

শুক্রবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে কোম্পানিটি জানায় বলে, আমরা খুবই দুঃখিত যদি আপনারা বিগত কয়েক ঘণ্টার জন্য আমাদের সেবা ব্যবহার না করতে পারেন। আমরা জানি, আপনারা একে অন্যের সঙ্গে যোগাযোগের জন্য আমাদের ওপর কতটা নির্ভর করেন। আমরা সমস্যাটার সমাধান করেছি। আবারো ধন্যবাদ ধৈর্যের পরিচয় দিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য।

এর আগে সোমবার (০৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সব প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যায়। এতে বিভ্রান্ত ও বিপাকে পড়েন ব্যবহারকারীরা।

ফেসবুক তাদের ওয়েবসাইটে একটি বার্তায় বলেছে, ‘দুঃখিত, কিছু ভুল হয়েছে। আমরা এটি নিয়ে কাজ করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটি ঠিক করে নেব।’

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (০৪ অক্টোবর) সন্ধ্যা থেকে বিশ্বের বেশকিছু জায়গায় ফেসবুক ডাউন হয়ে পড়ে।

তাৎক্ষণিক মেসেজ, ছবি, ডকুমেন্ট ও লিংক শেয়ারে বিশ্বজুড়ে সামাজিক এ মাধ্যমটি ও এর প্ল্যাটফর্মগুলো খুব জনপ্রিয়।

এদিকে ডাউন ডিটেকটরে হোয়াটসঅ্যাপের জন্য প্রায় ৮০ হাজার মানুষ এবং ফেসবুকের জন্য ৫০ হাজারের বেশি রিপোর্ট করেন যে, তারা এসব ব্যবহার করতে পারছেন না।

এরপর ফেসবুকের যোগাযোগ বিভাগের কর্মকর্তা অ্যান্ডি স্টোন এক টুইটে বলেন, আমরা বিষয়টি অবগত। কিছু কিছু ব্যবহারকারী আমাদের অ্যাপ বা অন্য কোনো মাধ্যমে তা অ্যাকসেস করতে পারছে না। যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি এবং এ অসুবিধার জন্য দুঃখিত।

কেবল ভারতেই ফেসবুকের ৪১ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে এবং হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের ৫৩ কোটিও বেশি ব্যবহারকারী নিয়ে দেশটিকে তাদের বৃহত্তম বাজার রয়েছে। আর দেশটিতে ইনস্টাগ্রাম ব্যবহারকার করছে ২১ কোটি মানুষ।
সূত্র – বিবিসি

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল