রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় চান ৮ হাজার ৬০০ বাংলাদেশি

ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ের জন্য গত বছর আবেদন করা বিদেশি নাগরিকদের পরিসংখ্যার প্রকাশ করেছে দেশটির আশ্রয় প্রদান সম্পর্কিত দপ্তর (অফপ্রা)। সেই তালিকা বিশ্লেষণ করে জানা গেছে, গত বছর ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় চেয়ে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে আফগানিস্তানের। তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে বাংলাদেশ।

প্রকাশিত ওই পরিসংখ্যানে দেখা যায়, ২০২২ সালে মোট ১ লাখ ৩১ হাজার বিদেশি নাগরিক ফ্রান্সে আশ্রয়ের জন্য আবেদন করেছেন, যা আগের বছরের তুলনায় ২৭ শতাংশ বেশি। তবে গত বছর প্রথমবারের মতো রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন ১ লাখ ১৪ হাজার ৭১০ জন। বাকিরা পুনরায় আবেদন করেছেন।

করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে ফ্রান্সে আশ্রয়ের জন্য আবেদনের সংখ্যা কমে এসেছিল। কিন্তু গত বছর দেশটিতে করোনা নিয়ন্ত্রণে আসায় আবারও বেড়েছে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করা বিদেশি নাগরিকের সংখ্যা।

২০২১ সালের মতো এবারও রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করা সর্বোচ্চ বিদেশি নাগরিক আফগানরা। ১৭ হাজার আফগান গত বছর ফ্রান্সে প্রথমবারের মতো রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। এই সংখ্যাটি আগের বছরের তুলনায় ৩৭ শতাংশ বেশি বলে জানিয়েছে অফপ্রা। আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের কারণে দেশটির নাগরিকদের দেশ ছেড়ে যাওয়ার হার বেড়েছে।

অপরদিকে, ৮ হাজার ৬০০ আবেদন নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন বাংলাদেশিরা। ২০২১ সালে ৬ হাজার ২০০টি আবেদন নিয়ে যৌথভাবে আইভরি কোস্টের সঙ্গে দ্বিতীয় অবস্থানে ছিল বাংলাদেশ। গত বছর বাংলাদেশিদের আশ্রয় আবেদন ও সুরক্ষা চাওয়ার হার বেড়েছে।

এ ছাড়া ৮ হাজার ৫০০ আবেদন নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে আছে তুরস্ক। চতুর্থ অবস্থানে থাকা জর্জিয়ানরা, তাদের সংখ্যা ৮ হাজার ১০০। শীর্ষ আবেদনকারী দেশগুলোর মধ্যে একমাত্র আফ্রিকান দেশ হিসেবে স্থান পেয়েছে কঙ্গো। দেশটির নাগরিকেরা গত বছর ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ৫ হাজার ৯০০টি।

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল