শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বগুড়ায় আওয়ামী লীগের বর্ধিত সভায় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বগুড়ার সোনাতলায় আওয়ামী লীগের বর্ধিত সভায় দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। বুধবার (১৯ মে) সন্ধ্যায় সোনাতলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভার এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী। সভা চলাকালে সোনাতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটন ও সোনাতলা উপজেলা ভাইস চেয়াম্যান জাকির হোসেনের গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। পরে পুলিশ চার রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে সবাইকে ছত্রভঙ্গ করে। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জানান, ব্যক্তিগত অফিসে কিছু নেতাকর্মী নিয়ে মতবিনিময় সভার আয়োজন করি। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে কয়েকজন লাঠিসোটা নিয়ে হামলা চালায়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদুজ্জামান লিটন বলেন, এমপির উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালে জামায়াত-বিএনপির মদদে অর্তকিত হামলা চালায় কিছু লোক।

এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, আসলে কী নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ তা জানা নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চার রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান

জলদস্যুদের হামলা ও হুমকি, খাসজমি বন্দোবস্ত, পানি সংকট এবং নদী-খালের নাব্যতাসহ নানাবিস্তারিত পড়ুন

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

  • স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী
  • দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া মুদ্রণে
  • প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
  • ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত