শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সাতক্ষীরায় সাংবাদিকদের মানববন্ধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালন করেছে সাংবাদিকরা।

সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনের সড়কে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপীর পরিচালনায় মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আধ্যক্ষ আশেক-ই-এলাহি, সিনিয়র সাংবাদিক এড. অরুন ব্যানার্জী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী ও এম. কামরুজ্জামান, সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, ফারুক মাহবুবুর রহমান, ইয়ারব হোসেন, সেলিম রেজা মুকুল, আমিনা বিলকিস ময়না, শরিফুল্লাহ কায়সার সুমান, গোলাম সরোয়ার, আবুল কাসেম প্রমুখ।

বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িত ও মদদদাতা মৌলবাদী গোষ্ঠীর দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।

এর আগে একই ঘটনায় বেলা ১১টার দিকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ সহকারি মাধ্যমিক শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখা।
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রথান ফটকের সামনে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের উক্ত কর্মসূচি পালিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, সিনিয়র শিক্ষক রবিউল ইসলাম, গাজী মোমিন উদ্দীন প্রমুখ।
বক্তারা এ সময় জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস