সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছে সরকার: আইসিটি প্রতিমন্ত্রী

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, শক্তিশালী অনেক রাষ্ট্র করোনায় বিপর্যস্ত। বাংলাদেশেও এই ঢেউ লেগেছে। সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি।

আজকের এ দিনে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল একটি গোষ্ঠী। কিন্তু দীর্ঘ ১১ মাস জেলে থাকার পর জননেত্রী শেখ হাসিনা কারা থেকে মুক্তি লাভ করেন। এতে জনগণের অধিকার ফিরে আসে।
তিনি আরো বলেন, সরকার গৃহহীনদের গৃহ করে দিচ্ছে। স্বাধীনতার ৫০ বছরে সরকার এ উদ্যোগ নিয়েছে, যা বিগত কোনো সরকার নিতে পারেনি। মুজিববর্ষে সরকার গৃহহীনদের ঘর করে দিচ্ছে। এ ঘরে কোনো অনিয়ম, দুর্নীতি সরকার বরদাশত করবে না। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন পূরণে কাজ করছে সরকার।

সচ্ছতা ও জবাবদিহিতার সাথে আমরা কাজ করছি। অসহায় মানুষের কোনো বরাদ্দে কোনো অনিয়ম হয়নি।
তিনি আরো বলেন, হাটে হাটে র‌্যাপিড এন্টিজেন্ট টেস্ট করা হবে। তাছাড়া অনলাইনে গরুর হাটের ব্যবস্থা করা হয়েছে। এর বাইরে গরুর হাটে জীবাণুনাশক বুথ স্থাপন করা হবে।

মাস্ক পরার জন্য সবার সচেতন হতে হবে। মাস্ক না পরলে সংক্রমণ আরো বৃদ্ধি পাবে। এজন্য কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জীবন রক্ষায় সচেতনতা আবশ্যক। আমাদের নিজেকে সুরক্ষার দায়িত্ব নিজেকেই নিতে হবে।

তিনি বলেন, ১ লাখ মাস্ক বিতরণ করা হয়েছে। এবার কোরবানি ঈদ উপলক্ষে ২ লাখ মাস্ক বিতরণ করা হবে।

শুক্রবার বিকেলে সিংড়া পৌরসভা এলাকায় ১ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাল বিতরণ এবং ১২ ইউনিয়ন ও পৌরসভায় ৪০টি করোনা বুথ স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০০ পিস এন ৯৯টি মাস্ক ও গণ্যমাধ্যম কর্মীদের মাঝে মাস্ক বিতরণ করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিনসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও গণ্যমাধ্যম কর্মীরা।

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়েবিস্তারিত পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • ট্রাম্পের সঙ্গে বিশ্বনেতাদের ছবির ফ্রেমে বিতর্ক, পেছনের গল্প যা
  • এক বছরে তিন গুণ বেড়েছে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী
  • বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ইইউ বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে : মিলার
  • জামিন মেলেনি আখতারুজ্জামানের, কারাগারে পাঠানোর নির্দেশ
  • একলাফে এলপিজির দাম বাড়লো ২৫২ টাকা, আজ থেকেই কার্যকর
  • ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
  • ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি, নতুন আক্রান্ত ২০৮৯