মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বন্যার্তদের সহযোগীতার জন্য দেবহাটায় মানবকল্যাণ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ 

দেবহাটা প্রতিনিধি: শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক-সুধিজনদের নিয়ে বন্যার্তদের সহ বিভিন্ন মানুষের সেবায় কাজ করার লক্ষে দেবহাটায় মানবকল্যাণ ফাউন্ডেশন নামের স্বেচ্ছাসেবী সংগঠন আতœপ্রকাশ করেছে।

শুক্রবার (২৩ আগস্ট) উপজেলার ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার এক পর্যায়ে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। যার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সম্মলিত এ উদ্যোগ গ্রহন করা হয়। উপস্থিত সকলের সম্মলিত মতামতের ভিত্তিতে দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে আহবায়ক, ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইল্লাহ আল তারিক সদস্য সচিব, কামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম ফারুক হিসাবরক্ষক, শিক্ষার্থী ইকরাম হোসেন সহকারী হিসাবরক্ষক, কার্যনির্বাহী সদস্য সংবাদকর্মী মীর খায়রুল আলম, শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষক আশরাফুল কবির, শিক্ষক রুহুল আমিন, শিক্ষার্থী আশিকুজ্জামান ও সানি ইয়াছিন। পরবর্তীতে পুর্ণাঙ্গ কমিটিতে সদস্য সম্প্রসারিত করা হবে। এছাড়া কমিটির প্রধান উপদেষ্ঠা হিসাবে পদাধীকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, সরকারি কেবিএ কলেজের প্রভাষক রোভার নেতা আবু তালেব, পদাধীকার বলে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি ও রিপোর্টাস ক্লাবের সভাপতিকে মনোনিত করা হয়। আতœপ্রকাশ করা অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠনটি সচ্ছতার সাথে মানুষের কল্যাণে কাজ করার প্রত্যায় ব্যাক্ত করেন। একই সাথে উপজেলা থেকে বিচ্ছন্ন ভাবে সহযোগী সংগ্রহন না করে সম্মলিত ভাবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য সংগঠনের ০১৯১৯-৪৭৪৮৬৩ (বিকাশ) নাম্বারে সর্বস্তরের মানুষের নিকট থেকে আর্থিক সহযোগীতার অনুরোধ জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও যদি কোনো গণমাধ্যম আগাম ঘোষণা দিয়ে শেখ হাসিনারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী