শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

বিপুল উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় দেশের সর্বাধিক জনপ্রিয় সংবাদপত্র দৈনিক যুগান্তরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পচিশে পদার্পণ উদযাপিত হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তরের সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রভাষক মোঃ মুজাহিদুল ইসলাম।

এখন টিভির সাতক্ষীরা প্রতিনিধি শেখ আহসানুর রহমান রাজিব’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটার মধ্য দিয়ে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন।

প্রধান অতিথির বক্তব্যে ফিরোজ আহম্মেদ স্বপন বলেন জনপ্রিয়তার শীর্ষে থাকা দৈনিক যুগান্তর পচিশে পদার্পণ করায় আমরা আনন্দিত। দেশের উন্নয়নের দৈনিক যুগান্তরের অবদান জাতীর কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। সামাজিক অসঙ্গতি,রাষ্ট্রের উন্নয়ন প্রকাশ করার মাধ্যমে যুগান্তর আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভুমিকা পালন করবে।

বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই’র জেলা প্রতিনিধি এ্যাড আবুল কালাম আজাদ, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের আহবায়ক ফারুক মাহবুবুর রহমান, এটিএন নিউজ’র জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, আর টিভির জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, যমুনা টিভির জেলা প্রতিনিধি আকরামুল ইসলাম।

বিটিভির জেলা প্রতিনিধি মোজাফ্ফার হোসেন,এনটিভি’র জেলা প্রতিনিধি মোহাম্মদ জিন্নাহ,জেলা আ’লীগের সহ সভাপতি সাইদ উদ্দিন,আ’লীগ নেতা আসাদুজ্জামান আসাদ, কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি এসএম জাকির হোসেন।

চিকিৎসক ও সংবাদকর্মী ডা.মোঃশফিকুর,বাংলাদেশের খবর’র জেলা প্রতিনিধি আব্দুস সামাদ, পত্রদূতের অনলাইন ইনচার্জ আসাদুজ্জামান আসাদ, খোর্দ্দ প্রতিনিধি এমএ আইউব,সাংবাদিক জাহিদুল ইসলাম,জাহাঙ্গীর হোসেন, দেলোয়ার হোসেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্ভাব্য ২ ডিসেম্বর, সুযোগ পাবেন যারা

এইচএসসিতে ফেল করা পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষারবিস্তারিত পড়ুন

জাটকা ইলিশ আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাতবিস্তারিত পড়ুন

সাজেকে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে আঞ্চলিক দুটি সংগঠন প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেডবিস্তারিত পড়ুন

  • তাহসিফ হত্যা মামলা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে
  • দেবহাটায় এতিম বাচ্চাদের ফ্রিতে দুধ খাওয়ালেন সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী
  • এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • ২২ বছরের মধ্যে এইচএসসিতে সবচেয়ে কম পাসের হার
  • এইচএসসি ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী
  • হত্যা মামলা করলেন তাহসিফের বাবা, দীপ গ্রেপ্তার
  • এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি