শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ টেক্সটাইল মিলস্ কর্পোরেশনের বোর্ড অব ডাইরেক্টরসের সেক্রেটারি মো. নজরুল ইসলাম আর নেই

সাবেক বস্ত্র মন্ত্রী মুনসুর আহমেদ’র এপিএস, বাংলাদেশ টেক্সটাইল মিলস্ কর্পোরেশন এর বোর্ড অব ডাইরেক্টরসের সেক্রেটারি, লিগ্যাল এডভাইসার ও জেনারেল ম্যানেজার মো. নজরুল ইসলাম আর নেই।

শুক্রবার (২১ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় বগুড়া সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

তার স্থায়ী বাড়ি সাতক্ষীরা শহরের পলাশপোল গ্রামে। তিনি ঢাকাতে স্থায়ীভাবে বসবাস করতেন।

বাংলাদেশ টেক্সটাইল মিলস্ কর্পোরেশন এর বোর্ড অব ডাইরেক্টরসের সেক্রেটারি, লিগ্যাল এডভাইসার ও জেনারেল ম্যানেজার হিসাবে অবসর গ্রহণ করেন।
তিনি সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলস্ দ্রুততম সময়ে প্রতিষ্ঠার জন্য অনেক ভূমিকা রেখেছিলেন।

মো. নজরুল ইসলাম সাতক্ষীরা জেলা জনসমিতির কার্যকরী পরিষদের বিভিন্ন পদে দীর্ঘদিন সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।

সবার প্রিয় মানুষটি সকলকে কাঁদিয়ে শুক্রবার না ফেরার দেশে চলে যান। তার মৃত্যুতে সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার ২২ আগস্ট তার নিজস্ব অর্থায়ণে প্রতিষ্ঠিত কাশেমপুরে মসজিদের কবরস্থানে তার স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান