বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার বেড়বাড়ি রাস্তায় ধান রুয়ে পাঁকা রাস্তার দাবি

কলারোয়া উপজেলার বেড়বাড়ি গ্রামের রাস্তায় ধান রুইয়ে (রোপণ করে) ভোগান্তির বিরুদ্ধে প্রতিবাদ জানালো স্থানীয় ভুক্তভোগী জনগণ।

গত ২০ আগস্ট বৃহস্পতিবার সকালের দিকে কেরালকাতা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বেড়বাড়ি গ্রামের রাস্তায় ধান রুয়ে পাঁকা রাস্তার দাবি জানিয়েছেন ঐ গ্রামের স্থানীয় যুবকেরা।

স্থানীয়রা আক্ষেপের সাথে জানিয়েছেন, স্বাধীনতার আজ প্রায় ৫০ বছর পেরুলেও সামান্য উন্নয়নের ছোয়া লাগেনি এই বেড়বাড়ি গ্রামে। একটা সরকারি বিদ্যালয় না থাকার কারণে শিশু ছেলে মেয়েদের পাশ্ববর্তী সাতপোতা গ্রামের প্রাইমারি স্কুলে পাঠাতে হয়। একটি দাখিল মাদ্রাসা থাকলেও সেখানে বর্ষার সময়ে যাওয়া খুব দুঃসাধ্য ব্যাপার হয়ে পড়ে।
এই গ্রামের প্রবেশপথ হতে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রমজান আলির বাড়ি পর্যন্ত বিগত বছর পাঁচেক আগে অল্প একটু ইট সলিং করা হলেও দেড় থেকে দুই কিলোমিটার রাস্তা বছরের ৬ মাসই চলাচলের অনুপযুক্ত হয়ে থাকে।
অথচ এই গ্রামের পাশ্ববর্তী কিছু গ্রামের অলি গলি ও মাঠের রাস্তা পর্যন্ত পাঁকা রাস্তা করা আছে।
রাস্তার এই বেহাল দশার কারণে আমরা সরকারের অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি।

এই ভোগান্তি লাঘবে কাঁদা মাটির রাস্তাটি পাঁকা করে দেওয়ার জন্য স্থানীয় কেরালকাতা ইউনিয়নের বেড়বাড়ির অবহেলিত জনগণ বর্তমান উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় চলমান সড়কবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট

সাতক্ষীরার কলারোয়ায় একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৬৫ লক্ষ টাকার ক্ষতিবিস্তারিত পড়ুন

কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আখতারুলবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন