রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ প্রিমিয়ার হকি লীগ মাতাবেন যবিপ্রবির চার শিক্ষার্থী

বাংলাদেশ প্রিমিয়ার হকি লীগে শীর্ষ তিন ক্লাবের হয়ে লীগ মাতাবেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবির) চার শিক্ষার্থী।

তারা হলেন, যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুজ্জামান লিমন ও সারোয়ার মুর্শেদ শাওন এবং পারভেজ হোসেন ও আল নাহিয়ান শুভ একই বিভাগের স্নাতক প্রথম বর্ষে অধ্যয়ণরত।

২১ সেপটেম্বর মঙ্গলবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এ লীগের দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

মেরিনার ইয়াংস ক্লাবের হয়ে ডিফেন্স পজিশনে খেলবেন আশিকুজ্জামান লিমন ও পারভেজ হোসেন। অপরদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিফেন্স পজিশনে খেলবেন সারোয়ার মুর্শেদ শাওন এবং সোনালী ব্যাংক ক্লাবের মিডফিল্ডে খেলবেন আল নাহিয়ান শুভ।

এ বিষয়ে, যবিপ্রবি শিক্ষার্থী লিমন বলেন, খেলাকে কেন্দ্র করে আমরা নিয়মিত অনুশীলন করে যাচ্ছি, শিরোপা জয়ের লক্ষ্যে আমরা আমাদের সর্বোচ্চ দেয়ার চেষ্টা করবো।

প্রত্যাশার প্রশ্নে যবিপ্রবি শিক্ষার্থী পারভেজ বলেন, ভালো খেলা যেনো দেখাতে পারি তার জন্য সচেষ্ট আছি, সবাই দোয়া করবেন। যবিপ্রবি শিক্ষার্থী হিসেবে নিজের বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করতে চায়।

যবিপ্রবি শিক্ষার্থী শাওন বলেন, মোহামেডানের প্রতিটি খেলোয়াড় নিজের সেরা পারফরম্যান্স দিতে প্রস্তুত।

উল্লেখ্য, লিমন,শাওন,পারভেজ হোসেন ও শুভ অনূর্ধ্ব ২১ দলের খেলোয়াড়।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

যশোরের মণিরামপুর উপজেলার বেগারীতলা এলাকার টুনিয়া ঘড়া গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা