বাগআঁচড়ায় ফেনসিডিলসহ একব্যক্তি আটক


যশোরের শার্শার বাগআঁচড়া বসতপুর এলাকা থেকে ১০ বোতল ফেনসিডিল সহ মনিরুজ্জামান মনির (৩৭) নামে এক মাদক ব্যাবসায়ীকে পুলিশ আটক করেছে। আটক মনির শার্শার রুদ্রপুর গ্রামের মৃত আইউব আলী গাজীর ছেলে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে সাতমাইল গোগা সড়কের বসতপুর কালোপোতা নামক স্থানে পাকা রাস্তার ওপর থেকে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে ১০ বোতল ফেনসিডিল সহ আটক করে। এ সময় তার ব্যাবহৃত বাই সাইকেল টিও জব্দ করে পুলিশ ।
পুলিশ জানায়, গোপন খবরে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই সাইফুল ইসলাম ও এ এস আই ফিরোজ আহমেদ সাতমাইল গোগা সড়কের বসতপুর কালো পোতা এলাকার পাকা রাস্তার ওপর থেকে মনিরুজ্জামান মনির কে আটক করে।এসময় সে গোগার দিক থেকে বাই সাইকেলে চড়ে সাতমাইলের দিকে আসছিলো। পুলিশ তার শরীর তল্লাসি করে বডিফিট অবস্থায় তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় তার বাই সাইকেলটিও জব্দকরা হয়।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভুইয়া ফেনসিডিল আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীর বিরুদ্ধে শার্শা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রক্রিয়া শেষে তাকে যশোর কোর্টে পাঠানো হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী এবংবিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক
যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন


