বাংলাদেশ ব্যাংকের নতুন মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ


বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট-১ এর উপ-মহাব্যবস্থাপক মো. আবুল কালাম আজাদ মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত ১২ আগস্ট তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
আবুল কালাম আজাদ সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার পিপুল বাড়ীয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮৮ সালে সরাসরি অফিসার হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।
সুদীর্ঘ কর্মজীবনে আবুল কালাম আজাদ বাংলাদেশ ব্যাংকের তৎকালীন প্রশাসন ও ব্যয় বিভাগ, পার্সোনেল ডিপার্টমেন্ট, কৃষি ঋণ পরিদর্শন বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ-১ ও ২ এবং বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিসে দায়িত্ব পালন করেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি সৌদি আরব, ভারত, মালয়েশিয়া, শ্রীলংকা ও থাইল্যান্ড ভ্রমণ করেছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জনবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি
গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন


