বাগআঁচড়া ইউপি চেয়ারম্যানের ছেলে বিদেশী মদসহ আটক


যশোরের শার্শায় ইউপি চেয়ারম্যানের ছেলে আশরাফুল আলম (অপু) (২৬) কে বিদেশী মদসহ আটক শার্শা থানা পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার বসতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ‘শার্শা উপজেলার ৮নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল’র ছেলে আশরাফুল আলম (অপু) গোগা থেকে মটরসাইকেল যোগে বিদেশী মদ নিয়ে বাগআঁচড়ায় আসছে- এমন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া-গোগা সড়কের বসতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় দুই বোতল বিদেশী মদ ও একটি মটরসাইকেল জব্দ করা হয়।’
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আটককৃতের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী এবংবিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক
যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন


