বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগআঁচড়া বাজারের কাপড় ব্যবসায়ী শাহজাহান করিবের ই*ন্তেকাল

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের সুপরিচিত কাপড় ব্যবসায়ী ও মেসার্স আলিফ গার্মেন্টসের স্বত্বাধিকারী শাহজাহান করিব (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্তেকাল করেছেন।

শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে বাগআঁচড়া বাজারে কাপড় ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন মরহুম শাহজাহান করিব। একজন সৎ, ভদ্র ও পরোপকারী ব্যবসায়ী হিসেবে তিনি এলাকায় ব্যাপক পরিচিতি ও সম্মান অর্জন করেছিলেন।

তাঁর অকাল প্রয়াণে বাগআঁচড়া বাজারের ব্যবসায়ী মহলসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোক ও বেদনার আবহ বিরাজ করছে।

রোববার বাদ জোহর বাগআঁচড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। পরে বাগআঁচড়া সম্মিলিত কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এদিকে প্রবীণ এ ব্যবসায়ীর মৃত্যুতে বাগআঁচড়া কাপড় ব্যবসায়ী সমিতি, বাজার কমিটিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকবিস্তারিত পড়ুন

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে বেনাপোল বাইকারহুডের আয়োজনে আর্জেন্টিনা ভক্তদের বিশালবিস্তারিত পড়ুন

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ু রাজ্যে আটক ৫০ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটেরবিস্তারিত পড়ুন

  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ