রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগআঁচড়া সোনাতনকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ড্রেস প্রদান

যশোরের শার্শার বাগআঁচড়ার সোনাতনকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে ২৮০জন কোমল মতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস প্রদান করা হয়েছে।

৩ আগস্ট বৃহস্পতিবার সকালে বামুনিয়া সোনাতনকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সাভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা সিরাজুল হক মঞ্জু বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। এ সরকারের আমলে দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নতি হয়েছে। অতীতের তুলনায় বর্তমানে সকল প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য সম্মান জনক অবস্থান সৃষ্টি করেছে।

বিশেষ অতিথি শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল বলেন, আজকের শিশু আগামী দিন জাতির ভবিষ্যৎ। ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়তে হলে প্রয়োজন একজন দক্ষ শিক্ষক। নিবেদিত শিক্ষকরাই পারেন একটি প্রতিষ্ঠানকে উন্নত শিখরে পৌঁছতে। তাই শিক্ষার্থীদের সর্বদা শিক্ষকদের পরামর্শ অনুযায়ী লেখাপড়া করতে হবে এবং বাল্যবিবাহের প্রতি অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম।

বামুনিয়া সোনাতনকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক মাজহারুল ইসলাম সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব মিলন হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নয়ন, বামুনিয়া সোনাতনকাটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সোনাতনকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিয়ার রহমান, বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি সাইফুদ্দিন মন্টু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা তবিবুর রহমান, আবুল কালাম, ফজলুর রহমান, ইউপি সদস্য কামরুজ্জামান, শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক

যশোরের শার্শায় মাদক বিরোধী অভিযানে খায়রুল বাসার (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তারবিস্তারিত পড়ুন

  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী