শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বারী ১১ জাতের বারমাসী আম চাষ করে স্বাবলম্বী- কৃষক নুর ইসলাম

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া পিঁপড়াগাছী গ্রামের কৃষক নুর ইসলাম বারী ১১ জাতের বারোমাসী আম চাষ করে স্বাবলম্বী হয়েছেন। তিনি ৫০ শতাংশ জমিতে বারোমাসী এই আমের চাষ করেছেন।

জানা গেছে, গত চার বছর আগে তিনি এই বারোমাসী আম বাগানের চাষ শুরু করেন। আমের চারা রোপনের এক বছর পর থেকে বাগানের প্রতিটি গাছে আম ধরা শুরু হয়। বর্তমান প্রতিটি গাছের ডালে থোকায় থোকায় প্রচুর আম ঝুলছে।

মোঃ নুর ইসলামের বাগানে অসময়ে আম হওয়ায় প্রতিদিন দেখার জন‍্য বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন তার আম বাগানে। বর্তমানে কৃষক নুর ইসলাম প্রতিদিন তার বাগান থেকে পাঁকা আম পেড়ে দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করছেন। এছাড়াও ক্রেতারা মোবাইল ফোনের মাধ্যমে অর্ডার দিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন স্থানে খাওয়া ও বিক্রির জন‍্য নিয়ে যাচ্ছেন।

আম চাষী মোঃ নুর ইসলাম জানান, আমার বাগানের সব আম পরিপক্ক হয়ে গেছে, রোজার মধ্যে বাগানের আম বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করছেন। বর্তমান প্রতি কেজি আম ৪ (চার) শত টাকা কেজি দরে বিক্রি করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ মন্ডল জানান, এই উপজেলায় ৬শ’ ৯০ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে আমের চাষ হচ্ছে। পাশাপাশি মোঃ নুর ইসলাম নামে একজন আম চাষী এই প্রথম বারী ১১ জাতের বারমাসী আমের চাষ করেছেন। আম গুলো দেখতে অনেক ভালো খেতেও সুস্বাদু। এবং তিনি যাতে আম চাষ করে লাভবান হন, সেজ‍ন‍্য উপজেলা কৃষি অফিস থেকে তাকে সব সময় পরামর্শ দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক