সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য

ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অসম যুদ্ধের ১০ম দিনে মার্কিন মিত্র দেশ বাহরাইনে বড় একটি হামলা হয়। ব্যাপক বিস্ফোরণে কেঁপে ওঠে দেশটি। গত ৯ মার্চ ভোরবেলার সে বিস্ফোরণে কয়েক ডজন বেসামরিক নাগরিক আহত এবং ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছিল।

ওই বিস্ফোরণে যে ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছিল, তা যুক্তরাষ্ট্র পরিচালিত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ ছিল বলেই মনে করা হচ্ছে।

এমনটাই উঠে এসেছে একদল একাডেমিক গবেষকের বিশ্লেষণে। বিশ্লেষণটি পর্যালোচনা করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। গত ৯ মার্চ উপসাগরীয় এই দেশটিতে ঘটে যাওয়া ওই ঘটনায় শিশুসহ ৩২ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর ছিল। এর আগে, বাহরাইন ও ওয়াশিংটন এই ঘটনার জন্য ইরানি ড্রোন হামলাকে দায়ী করেছিল।

রয়টার্সের প্রশ্নের জবাবে বাহরাইন প্রথমবারের মতো স্বীকার করেছে, রাজধানী মানামার উপকণ্ঠে সিত্রা দ্বীপের মাহাজ্জা এলাকায় ঘটে যাওয়া বিস্ফোরণে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র জড়িত ছিল। এই এলাকাটি একটি তেল শোধনাগারের জন্য পরিচিত।

বাহরাইনের এক সরকারি মুখপাত্র বলেন, ক্ষেপণাস্ত্রটি আকাশে ইরানি একটি ড্রোন সফলভাবে প্রতিহত করেছিল, যার ফলে প্রাণহানি এড়ানো গেছে। তিনি বলেন, ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা প্যাট্রিয়ট প্রতিরোধ ক্ষেপণাস্ত্র বা ইরানি ড্রোনের সরাসরি ভূমিতে আঘাতের কারণে ঘটেনি।

তবে মাহাজ্জা এলাকায় ঘটনার সঙ্গে ইরানি ড্রোন জড়িত ছিল- এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত বাহরাইন বা যুক্তরাষ্ট্র কেউই উপস্থাপন করেনি। বাহরাইনের সেই বিস্ফোরণ পরবর্তী ভিডিওতে দেখা গেছে ঘরবাড়ির চারপাশে ধ্বংসস্তূপ, রাস্তায় ধুলোর পুরু স্তর, একজন আহত ব্যক্তি এবং বাসিন্দাদের আর্তনাদ।

সূত্র : আল-জাজিরা।

একই রকম সংবাদ সমূহ

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা

নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া ব্রিকস সম্মেলনের যৌথ ঘোষণায় সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্যবিস্তারিত পড়ুন

  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস