বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি থেকে তৈমুরকে অব্যাহতি, তবুও নির্বাচনে থাকার ঘোষণা তৈমুরের

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (০২ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দেশিত হয়ে জানানো হচ্ছে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলরের সদস্য পদ থেকে আপনাকে (তৈমুর) প্রত্যাহার করা হয়েছে।

এর আগে গত ২৬ ডিসেম্বর অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দিয়ে যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছিল।

তবুও নির্বাচনে থাকার ঘোষণা তৈমুরের

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে দল থেকে অব্যাহতি দেওয়া হলেও শেষ পর্যন্ত নির্বাচনে থাকার ঘোষণা দিয়েছেন তৈমুর।

তিনি বলেন, নির্বাচনে আছি, শেষ পর্যন্ত থাকব। গতবার দল আমাকে বসিয়ে দিযেছিল। এখন আমার আর কোনো বাধা রইলো না। বসানোর জন্য ফোন করতে পারবে না।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়া পর সোমবার (২ জানুয়ারি) বিকেলে নিজ বাসভবনে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সাংবাদিকদের তৈমুর জানান, প্রত্যাহারের বিষ‌য়ে দল থে‌কে এখ‌নো তাকে অবগত করা হয়‌নি।

তিনি বলেন, দলের এমন সিদ্ধান্তে আমি মুক্ত হলাম। দ‌লের ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তা‌রেক রহমান এক‌টি সময় উপ‌যো‌গী সিদ্ধান্ত নি‌য়ে‌ছেন। তি‌নি আমা‌কে জনগ‌ণের জন্য মুক্ত ক‌রে দি‌য়ে‌ছেন। এখন আমি গণমানু‌ষের তৈমুর, গণমানু‌ষের কা‌ছেই ফি‌রে যাব। নির্বাচ‌নের মা‌ঠে থাকতে যেকোনো সে‌ক্রিফাইস করার জন‌্য আমি প্রস্তুত।

এর আগে তাকে অব্যাহতি দেওয়ার চিঠির খবর নারায়ণগঞ্জে ছড়িয়ে পড়লে ‘টক অব দ্য টাউনে’ পরিণত হয়।

দলের যুগ্ন-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠিতে এ আদেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদ থেকে এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে প্রত্যাহার করা হয়েছে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

তবে কী কারণে তৈমুরকে দলীয় পদ থেকে প্রত্যাহার করা হয়েছে রিজভীর চিঠিতে তা বলা হয়নি।

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট)বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম